বুধবার ১১ ফেব্রুয়ারি ২০২৬, মাঘ ২৯ ১৪৩২, ২৩ শা'বান ১৪৪৭

ব্রেকিং

শঙ্কামুক্ত ও বিশ্বাসযোগ্য নির্বাচন করতে ‘সম্পূর্ণ দৃঢ়প্রতিজ্ঞ’: প্রধান উপদেষ্টা উৎস ও ব্যবহারের খাত বৈধ হলে ৫ কোটি টাকা বহনেও সমস্যা নেই: ইসি ভোটকেন্দ্রে যারা নাশকতা করতে আসবে, ঝুঁকি তাদেরই: র‍্যাব ডিজি ভোটে টাকা লেনদেনের তথ্য পেলে ‘ব্যবস্থা নেবে’ র‍্যাব কুমিল্লায় ভোট কেনার অভিযোগে জামায়াত নেতা আটক বিমানবন্দরে আটক জামায়াত নেতার ব্যাগে মিলল ৭৪ লাখ টাকা: পুলিশ শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে ইসি অবিচল: সিইসি ভোটে টাকার লেনদেন বন্ধে মোবাইল ব্যাংকিং সীমিত, ভোগান্তি টাকা থাকলেই ধরবে কেন, প্রশ্ন জামায়াতের ‘টাকার ব্যাগ’সহ আটক জামায়াত নেতা অসুস্থ, হাসপাতালে ভর্তি রিটার্নিং কর্মকর্তাদের হাতে পৌঁছেছে ৮ লাখ ৮৩ হাজার পোস্টাল ভোট ভোটের মাঠে ৯ লাখ ১৯ হাজার ফোর্স, সেনা ১ লাখ কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় গোলাগুলিতে নিহত ১০ ইউরোপের প্রতি কৌশলগত খাতে বিনিয়োগ বাড়াতে আহ্বান মাখোঁর

ইসলাম

রুকুর তাকবীর না বললে কি জামাতে নামায নষ্ট হয়?

 প্রকাশিত: ১৭:৫৬, ১১ ফেব্রুয়ারি ২০২৬

রুকুর তাকবীর না বললে কি জামাতে নামায নষ্ট হয়?

প্রশ্ন:জামাতে নামায পড়ার সময় কখনো ভুলক্রমে রুকুর তাকবীর না বলেই ইমামের সঙ্গে রুকুতে চলে যাই। এতে কি আমার নামায নষ্ট হয়ে যাবে? বিষয়টা নিয়ে খুব পেরেশানীতে আছি। অনুগ্রহ করে দ্রুত জানাবেন।

উত্তর:না, প্রশ্নোক্ত ভুলের কারণে নামায নষ্ট হবে না। রুকুর তাকবীর ছুটে গেলে নামায নষ্ট হয় না। তবে রুকুতে যাওয়ার সময় তাকবীর বলা সুন্নত। তাই ইচ্ছাকৃত তা ছেড়ে দেওয়া ঠিক নয়।

প্রকাশ থাকে যে, নামাযে আরও মনোযোগী ও যত্নবান হওয়া কাম্য। যেন সুন্নত-মুস্তাহাব কোনো কিছু ছুটে না যায়।

* >بدائع الصنائع< ১/৪০৭ : بخلاف تكبيرات الركوع والسجود فإنها من السنن، ونقصان السنة لا يجبر بسجود السهو.

–শরহু মুখতাসারিল কারখী ১/৬২০; ফাতাওয়া ওয়ালওয়ালিজিয়া ১/৯৯; আলমুহীতুল বুরহানী ২/৩১৪; মাজমাউল আনহুর ১/১৩৫; আদ্দুররুল মুনতাকা ১/১৩৪

মাসিক আলকাউসার