বুধবার ১১ ফেব্রুয়ারি ২০২৬, মাঘ ২৯ ১৪৩২, ২৩ শা'বান ১৪৪৭

ব্রেকিং

শঙ্কামুক্ত ও বিশ্বাসযোগ্য নির্বাচন করতে ‘সম্পূর্ণ দৃঢ়প্রতিজ্ঞ’: প্রধান উপদেষ্টা উৎস ও ব্যবহারের খাত বৈধ হলে ৫ কোটি টাকা বহনেও সমস্যা নেই: ইসি ভোটকেন্দ্রে যারা নাশকতা করতে আসবে, ঝুঁকি তাদেরই: র‍্যাব ডিজি ভোটে টাকা লেনদেনের তথ্য পেলে ‘ব্যবস্থা নেবে’ র‍্যাব কুমিল্লায় ভোট কেনার অভিযোগে জামায়াত নেতা আটক বিমানবন্দরে আটক জামায়াত নেতার ব্যাগে মিলল ৭৪ লাখ টাকা: পুলিশ শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে ইসি অবিচল: সিইসি ভোটে টাকার লেনদেন বন্ধে মোবাইল ব্যাংকিং সীমিত, ভোগান্তি টাকা থাকলেই ধরবে কেন, প্রশ্ন জামায়াতের ‘টাকার ব্যাগ’সহ আটক জামায়াত নেতা অসুস্থ, হাসপাতালে ভর্তি রিটার্নিং কর্মকর্তাদের হাতে পৌঁছেছে ৮ লাখ ৮৩ হাজার পোস্টাল ভোট ভোটের মাঠে ৯ লাখ ১৯ হাজার ফোর্স, সেনা ১ লাখ কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় গোলাগুলিতে নিহত ১০ ইউরোপের প্রতি কৌশলগত খাতে বিনিয়োগ বাড়াতে আহ্বান মাখোঁর

ইসলাম

হজযাত্রীরা ৩ কোটির বেশি টাকা ফেরত পাবেন

 প্রকাশিত: ১৭:১১, ১১ ফেব্রুয়ারি ২০২৬

হজযাত্রীরা ৩ কোটির বেশি টাকা ফেরত পাবেন

ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন জানিয়েছেন, ২০২৬ সালে হজ প্যাকেজ-১-এর হজযাত্রীদের মক্কা ও মদিনায় হোটেলভাড়া সব মিলিয়ে ১০০০ সৌদি রিয়ালের কাছাকাছি কমানো হয়েছে। হজযাত্রীপ্রতি পরিবহনভাড়া ১০০ সৌদি রিয়াল কমানো সম্ভব হয়েছে। ২০২৬ সালের হজ শেষে প্যাকেজ-১ ও ২-এর হজযাত্রীরা ৩ কোটির বেশি টাকা ফেরত পাবেন।

গতকাল মঙ্গলবার দুপুরে সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ‘অন্তর্বর্তী সরকারের দেড় বছরে ধর্মবিষয়ক মন্ত্রণালয়’ শীর্ষক প্রেস ব্রিফিংয়ে এসব সাফল্য তুলে ধরেন উপদেষ্টা। এ ছাড়া ২০২৫ খ্রিষ্টাব্দের হজে বিমানভাড়া প্রায় ২৭ হাজার টাকা কমানো এবং গত দুই বছরে পর্যায়ক্রমে ৪০ হাজার টাকা বিমানভাড়া কমানোর বিষয়টিকে উল্লেখ করার মতো অর্জন হিসেবে তুলে ধরেন তিনি।

ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে খালিদ হোসেন বলেন, ইসলামিক ফাউন্ডেশনের শূন্যপদে ১৬৩ জনকে নিয়োগ দেওয়া হয়েছে।

খালিদ হোসেন বলেন, ‘গত দেড় বছর স্বচ্ছতা, জবাবদিহি ও সততার সঙ্গে দায়িত্ব পালন করেছি। মন্ত্রণালয় ও অধীন দপ্তর-সংস্থাগুলোকে সক্রিয়, গতিশীল ও ফলপ্রসূ করার চেষ্টা করেছি। এর ফলে ধর্ম মন্ত্রণালয়ে ইতিবাচক পরিবর্তন হয়েছে।’

ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে উপদেষ্টা বলেন, মামলাজনিত কারণে ১৯৭ জনের নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হয়নি। তবে দ্রুততম সময়ে মামলা নিষ্পত্তি সাপেক্ষে এই নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন হবে। এ ছাড়া নবম ও তদূর্ধ্ব গ্রেডের ২৯ জন এবং ১০ থেকে ২০তম গ্রেডের ৩২ জনকে বিধিমোতাবেক পদোন্নতি দেওয়া হয়েছে।