বুধবার ০৪ ফেব্রুয়ারি ২০২৬, মাঘ ২২ ১৪৩২, ১৬ শা'বান ১৪৪৭

ব্রেকিং

যাদের শুরু ‘অনৈতিকতায়’, তারা সৎ শাসন দেবে কীভাবে: তারেক রহমান ফরিদপুরকে বিভাগ করার আশ্বাস দিলেন তারেক রহমান ভোটের পরিবেশ ‘তুলনামূলক ভালো আছে’: ইসি মাছউদ জুলাই অভ্যুত্থান পরবর্তী ১৭ মাসে সহিংসতায় নিহত ১৯৫ ইসলামী আন্দোলনের ৩০ দফা ইশতেহার, শরীয়াহকে প্রাধান্য দেওয়ার প্রতিশ্রুতি একটা গোষ্ঠী আমার পেছনে লেগেছে: জামায়াত আমির নতুন জালেমের আবির্ভাব হয়েছে: তারেক রহমান ‘রাজনীতি করেন, কিন্তু মিথ্যা বলবেন না’, জামায়াতের উদ্দেশে ফখরুল নরসিংদীতে আধিপত্য বিস্তারের সংঘর্ষ: গুলিতে কিশোরের মৃত্যু রাফা খোলার তিন দিন পর গাজায় ইসরায়েলি হামলায় নিহত ২১ বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে প্রায় ২০০ বিচ্ছিন্নতাবাদী নিহত প্রার্থীর মৃত্যু, শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত জামায়াত আমিরের এক্স `হ্যাকড`: বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার আটক এনসিটি ইজারা ইস্যুতে বন্দরে অনির্দিষ্টকালের কর্মবিরতি, অচলাবস্থা তেল বিক্রির ৫০ কোটি ডলার ভেনেজুয়েলাকে ফিরিয়ে দিল যুক্তরাষ্ট্র

ইসলাম

কপালে ফোঁড়া থাকলে শুধু নাক দিয়ে সিজদা করা কি জায়েয?

 প্রকাশিত: ১৯:৩২, ৪ ফেব্রুয়ারি ২০২৬

কপালে ফোঁড়া থাকলে শুধু নাক দিয়ে সিজদা করা কি জায়েয?

প্রশ্ন:আমার কপালে একটি ফোঁড়া উঠেছে। যার কারণে সিজদার সময় কপাল জমিনে লাগাতে খুবই কষ্ট হয়। এমতাবস্থায় কি আমার জন্য জমিনে কপাল না লাগিয়ে শুধু নাক দ্বারা সিজদা করার অবকাশ আছে?

উত্তর:প্রশ্নের বর্ণনা অনুযায়ী যেহেতু কপাল দ্বারা সিজদা করা আপনার জন্য অতি কষ্টকর, তাই এক্ষেত্রে আপনি শুধু নাক দ্বারা সিজদা করতে পারবেন। এতে আপনার সিজদা আদায় হয়ে যাবে। কেননা ওজরের কারণে জমিনে কপাল লাগাতে সক্ষম না হলে বা অধিক কষ্টকর হলে শুধু নাক দ্বারা সিজদা করাই যথেষ্ট।

তবে মনে রাখতে হবে, কোনো ওজর ছাড়া সিজদার সময় জমিনে কপাল না লাগালে সিজদা আদায় হবে না, এবং ঐ নামায সহীহ হবে না।

* كتاب >الأصل< ১/১৯১ : قلت: أرأيت رجلا في جبهته جرح ولا يستطيع أن يسجد عليه هل يجزيه أن يومئ إيماء؟ قال: لا، ولكن يسجد على أنفه. قلت: فإن أومأ ايماء؟ قال: لا يجزيه، وعليه أن يعيد الصلاة.

–খিযানাতুল আকমাল ১/৫৫; আলমুহীতুল বুরহানী ৩/৩৩; ফাতাওয়া হিন্দিয়া ১/৭০, ১৩৬; হার্শিয়াতুত তাহতাবী আলাল মারাকী, পৃ. ২৩

মাসিক আলকাউসার