বুধবার ১১ ফেব্রুয়ারি ২০২৬, মাঘ ২৯ ১৪৩২, ২৩ শা'বান ১৪৪৭

ব্রেকিং

শঙ্কামুক্ত ও বিশ্বাসযোগ্য নির্বাচন করতে ‘সম্পূর্ণ দৃঢ়প্রতিজ্ঞ’: প্রধান উপদেষ্টা উৎস ও ব্যবহারের খাত বৈধ হলে ৫ কোটি টাকা বহনেও সমস্যা নেই: ইসি ভোটকেন্দ্রে যারা নাশকতা করতে আসবে, ঝুঁকি তাদেরই: র‍্যাব ডিজি ভোটে টাকা লেনদেনের তথ্য পেলে ‘ব্যবস্থা নেবে’ র‍্যাব কুমিল্লায় ভোট কেনার অভিযোগে জামায়াত নেতা আটক বিমানবন্দরে আটক জামায়াত নেতার ব্যাগে মিলল ৭৪ লাখ টাকা: পুলিশ শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে ইসি অবিচল: সিইসি ভোটে টাকার লেনদেন বন্ধে মোবাইল ব্যাংকিং সীমিত, ভোগান্তি টাকা থাকলেই ধরবে কেন, প্রশ্ন জামায়াতের ‘টাকার ব্যাগ’সহ আটক জামায়াত নেতা অসুস্থ, হাসপাতালে ভর্তি রিটার্নিং কর্মকর্তাদের হাতে পৌঁছেছে ৮ লাখ ৮৩ হাজার পোস্টাল ভোট ভোটের মাঠে ৯ লাখ ১৯ হাজার ফোর্স, সেনা ১ লাখ কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় গোলাগুলিতে নিহত ১০ ইউরোপের প্রতি কৌশলগত খাতে বিনিয়োগ বাড়াতে আহ্বান মাখোঁর

জাতীয়

উৎস ও ব্যবহারের খাত বৈধ হলে ৫ কোটি টাকা বহনেও সমস্যা নেই: ইসি

 প্রকাশিত: ১৮:২৪, ১১ ফেব্রুয়ারি ২০২৬

উৎস ও ব্যবহারের খাত বৈধ হলে ৫ কোটি টাকা বহনেও সমস্যা নেই: ইসি

নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ জানিয়েছেন, ভোটের সময় নগদ টাকা বহনের কোনো আইনি সীমা নেই। বৈধ সোর্স ও ব্যবহারের বৈধ খাত দেখাতে পারলে ৫ কোটি টাকা বহনেও কোনো সমস্যা নেই।

 বুধবার (১১ ফেব্রুয়ারি) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।

 ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধানকে ৭৪ লাখ টাকাসহ আটক করেছে সৈয়দপুর বিমানবন্দর থানা পুলিশ।

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে তাকে আটক করা হয়।

 এ বিষয়ে ইসি সচিবের কাছে জানতে চাইলে তিনি বলেন, টাকা যদি বৈধ হয়, টাকার সোর্স যদি বৈধ হয়, তাহলে বহনে কোনো সমস্যা নেই। ব্যক্তিগত কাজে যত খুশি টাকা বহন করা যায়। তবে নির্বাচনে কাউকে প্রভাবিত করার উদ্দেশ্যে টাকা বহন করা হয়ে থাকলে তা ‘নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি’ খতিয়ে দেখবে।

আর যদি অবৈধ টাকা হয় তা দেখবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।