বৃহস্পতিবার ১২ মার্চ ২০২৬, ফাল্গুন ২৮ ১৪৩২, ২৩ রমজান ১৪৪৭

ব্রেকিং

ইরান দলকে বিশ্বকাপে ‘স্বাগত জানাবেন’ ট্রাম্প নাহিদ রানার আগুনে বোলিংয়ে পুড়ল পাকিস্তান স্পিকার ও ডেপুটি স্পিকার প্রার্থী মনোনয়ন দেবেন তারেক রহমান নিরাপদ আছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি জামালপুরে স্বামীকে গাছে বেঁধে স্ত্রীকে ধর্ষণ: ৩ জনের মৃত্যুদণ্ড প্রসিকিউটরের ঘুষ দাবি: তদন্তে নেমেছে ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে ৪৩ কোটি টাকা গায়েব, পলাতক কর্মকর্তা ইরান যুদ্ধ নিয়ে মিশ্র বার্তায় বিশ্ববাজারে তেলের দামে অস্থিরতা ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে সমর্থন জানালো উত্তর কোরিয়া ইরানের মাইন স্থাপনকারী নৌযান ধ্বংস করছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প যুদ্ধ চললে উপসাগর থেকে এক ফোঁটা তেলও রপ্তানি হবে না : ইরান সেবা নিয়ে অভিযোগের মধ্যে ফের বাড়ল খুলনায় পানির দাম ববি হাজ্জাজের আসনের ভোটের ফল চ্যালেঞ্জ করলেন মামুনুল হক মধ্যপ্রাচ্যের সংকটে শাহজালাল বিমানবন্দরে ৩৯১ ফ্লাইট বাতিল শিক্ষা প্রতিষ্ঠানের পর্ষদে এমপিদের ফেরানোর তোড়জোড় শুরু ফের বাড়লো সোনা-রুপার দাম

ইসলাম

১৫ নভেম্বরের খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করুন: আল্লামা মাহমুদুল হাসান

 প্রকাশিত: ১৮:৩৩, ১০ নভেম্বর ২০২৫

১৫ নভেম্বরের খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করুন: আল্লামা মাহমুদুল হাসান

আল-হাইআতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের চেয়ারম্যান মুহিউস্সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান ও কো-চেয়ারম্যান আল্লামা শেখ সাজিদুর রহমান এবং শীর্ষ উলামায়ে কেরাম দেশের ইসলামপ্রেমী জনগণ ও আলেম সমাজের পক্ষ থেকে ‘আন্তর্জাতিক খতমে  নবুওয়ত মহাসম্মেলন ২০২৫’-এর আয়োজনে পূর্ণ সমর্থন ও ঐক্য ঘোষণা করেছেন।

আল্লামা মাহমুদুল হাসান বলেন, খতমে নবুওয়তের আকিদা ঈমানের মূলভিত্তি। হজরত মুহাম্মদ সা. হলেন আল্লাহ তায়ালার শেষ নবী ও রাসূল। তাঁর পর আর কোনো নবী, রাসূল বা অহিপ্রাপ্ত কেউ আসেনি এবং কেয়ামত পর্যন্ত কেউ আসবে না । এই আকিদা কুরআন, হাদিস, ইজমা ও উম্মাহর সর্বসম্মত বিশ্বাস দ্বারা প্রমাণিত। যেহেতু কাদিয়ানি সম্প্রদায় গোলাম আহমদ কাদিয়ানিকে নবী বলে বিশ্বাস করে, তাই তারা কাফের ও অমুসলিম। পৃথিবীর ৪২ দেশ ইতোমধ্যে কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করেছে।

দেশের শীর্ষ এই আলেম সকল আলেম, ইমাম, শিক্ষক, ছাত্র ও সাধারণ মুসলমানদের ১৫ নভেম্বর ২০২৫ তারিখের আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান জানান। তিনি বলেন, খতমে নবুওয়তের এই ঈমানি অবস্থানকে দৃঢ় রাখুন, বিভ্রান্তি থেকে সতর্ক থাকুন এবং ইসলামের মূল আকিদা সংরক্ষণে ঐক্যবদ্ধ থাকুন।