বুধবার ০৪ মার্চ ২০২৬, ফাল্গুন ২০ ১৪৩২, ১৫ রমজান ১৪৪৭

ব্রেকিং

দুইজন উপদেষ্টা এবং আটজন প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন মুন্সীগঞ্জে চোর সন্দেহে ‘গণপিটুনি’, হাসপাতালে ২ জনের মৃত্যু যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি সরবরাহে চাপ, সাশ্রয়ে জোর জ্বালানিমন্ত্রীর ভূমধ্যসাগরে পরমাণু রণতরী ‘চার্লস দ্য গল’ পাঠাচ্ছে ফ্রান্স ফেব্রুয়ারি মাসের বেতন পরিশোধে ব্যবসায়ীদের বিশেষ ঋণ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব ভিসা ও গ্রিন কার্ডের প্রসেসিং ফি বাড়ালো যুক্তরাষ্ট্র আটকা পড়া প্রবাসীদের জন্য দুবাইয়ে ইউএস-বাংলার দুটি বিশেষ ফ্লাইট ইরানে হাজারের বেশি বেসামরিক মানুষ নিহত ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা খামেনির ছেলে: ইসরায়েলি ও মার্কিন সংবাদমাধ্যম আইআরজিসিকে গুঁড়িয়ে দিতে ২০০০ লক্ষ্যস্থলে আঘাত হানা হয়েছে: ইউএস সেন্টকম দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক

ইসলাম

সফরে ওযর ছাড়াই রোযা ভেঙে ফেলা যায় কী?

 আপডেট: ১৫:২৩, ১২ মার্চ ২০২৫

সফরে ওযর ছাড়াই রোযা ভেঙে ফেলা যায় কী?

প্রশ্ন
রমযানে আমি একদিন রোযা অবস্থায় সফর শুরু করি। সফরে যেহেতু রোযা ভেঙে ফেলার সুযোগ আছে, তাই কোনো ওযর ছাড়াই আমি রোযাটি ভেঙে ফেলি।

হুজুরের কাছে জানতে চাই, আমার এ কাজটি কি ঠিক হয়েছে? আমার ওপর কি এর কাফফারা ওয়াজিব হবে?

উত্তর
সফরের অজুহাতে রোযাটি ভেঙে ফেলা আপনার জন্য জায়েয হয়নি। কেননা সফর অবস্থায় দিনের শুরু থেকে রোযা না রাখার সুযোগ থাকলেও এ অবস্থায় রোযা রেখে ফেললে শরীয়তসম্মত কোনো ওযর ছাড়া শুধু সফরের অজুহাতে তা ভেঙে ফেলা জায়েয নয়। কাজেই আপনার ঐ দিনের রোযাটি ভেঙে ফেলা গুনাহের কাজ হয়েছে। আপনাকে এর জন্য তাওবা-ইস্তিগফার করতে হবে। অবশ্য আপনার ওপর এ কারণে কাফফারা ওয়াজিব হবে না।

* >المبسوط< للسرخسي ৩/৬৮ : رجل أصبح في أهله صائما ثم سافر لم يفطر؛ لأنه حين أصبح مقيما وجب عليه أداء الصوم في هذا اليوم حقا لله تعالى، وإنما أنشأ السفر باختياره، فلا يسقط به ما تقرر وجوبه عليه، وإن أفطر فلا كفارة عليه.

–বাদায়েউস সানায়ে ২/২৪৬; আযযাখিরাতুল বুরহানিয়া ৩/৯০; তাবয়ীনুল হাকায়েক ২/২০৫; আদ্দুররুল মুখতার ২/৪৩১; হাশিয়াতুত তাহতাবী আলাদ্দুর ১/৪৬৩