শুক্রবার ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ফাল্গুন ১ ১৪৩২, ২৫ শা'বান ১৪৪৭

ব্রেকিং

গণভোট: হ্যাঁ ভোট ৬৮.০৬% ভোট পড়েছে ৫৯% আওয়ামী লীগের দমন-পীড়নের কারণে জামায়াতের উত্থান: ফখরুল ঢাকার ১৩টি আসন বিএনপির, ৭টি জামায়াত জোটের এনসিপির ঝুলিতে ৬ আসন ফলাফলে ‘গরমিল’, প্রশাসন ‘নিরপেক্ষ ছিল না’: জামায়াত নিরঙ্কুশ বিজয়ে তারেককে পাকিস্তানের প্রধানমন্ত্রী-প্রেসিডেন্টের অভিনন্দন তারেককে মোদীর অভিনন্দন, গণতান্ত্রিক-অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের সমর্থনে থাকবে ভারত নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি ঐতিহাসিক জয়ে তারেককে অভিনন্দন, এক সঙ্গে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র খুলনার ৬টি আসনে চারটিতে বিএনপি, দুটিতে জামায়াত জয়ী জামায়াত নেতা সাঈদীর ছোট ছেলে জয়ী, হেরেছেন বড়জন ঢাকা-৮: জিতলেন আব্বাস, পাটওয়ারীর হার ৪৯৮০ ভোটে নওগাঁর ছয় আসনের পাঁচটিতে জয় বিএনপির গোপালগঞ্জের তিন আসনই এখন বিএনপির ঢাকা-১৫: জামায়াত আমিরের জয় ২২ হাজার ভোটে বগুড়া-৬ আসনে তারেক রহমান বড় ব্যবধানে জয়ী ঢাকা- ১৭: ৪৩৯৯ ভোটে জিতলেন তারেক রহমান

আন্তর্জাতিক

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসী নিয়োগ দিলেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে

 প্রকাশিত: ০৮:১৩, ১৮ জুলাই ২০২১

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসী নিয়োগ দিলেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের নিয়োগ দিলেই নিয়োগকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।  দেশটির উপ-স্বরাষ্ট্রমন্ত্রী (২) জেনাথন ইয়াসিন গত ১৭ জুলাই এক বিবৃতিতে এ কথা বলেন।

এদিকে এ বছর সাবাহ ইমিগ্রেশন বিভাগ ৬০১টি অভিযান চালিয়েছে। যার মধ্যে দেখা গেছে যে, ৩৪ জন নিয়োগকারীকে অভিযুক্ত করা হয়েছে; ১০৬১ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে এবং ১৭৩৯ জনকে তাদের নিজ দেশে পাঠানো হয়েছে। যৌথ অভিযানে অভিবাসীদের নিয়োগ ও সুরক্ষার জন্য সন্দেহযুক্ত নিয়োগকারীদের পাশাপাশি তাদের দেশে আনার সিন্ডিকেটগুলোকেও লক্ষ্যবস্তু করা হয়।

উপ-স্বরাষ্ট্রমন্ত্রী জেনাথন ইয়াসিন বলেছেন, বিদ্যমান আইন ও বিধিমালার সঙ্গে সামঞ্জস্য রেখে আপস ছাড়াই কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
এদিকে বিভাগের উপসহকারী পরিচালক (প্রয়োগকারী) রোমেল মোকোকো রোডলফো সম্প্রতি ৬৭ ইমিগ্রেশন অফিসার, ২৭ জন পিপলস ভলান্টিয়ার কর্পস (রেলা) এবং সিভিল ডিফেন্সের চারজন কর্মী নিয়ে একটি যৌথ অভিযানে নামে। ১৬ জুলাই শনিবার থেকে শুরু হওয়া দুই দিনের অভিযানে ১৭৩ জন নিয়োগকর্তার মধ্যে ৬৫ জনকে সতর্ক করা হয়েছে ।
পাসপোর্ট বা অন্যান্য বৈধ কাগজপত্র না থাকার কারণে ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৩ এর অধীনে বেশ কয়েকজন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে।
আটককৃতদের আটক কেন্দ্রে প্রেরণের আগে কোভিড-১৯ পরীক্ষাসহ স্বাস্থ্য পরীক্ষা করা হবে।
এদিকে সাবাহে অবৈধ অভিবাসীদের সুরক্ষা না দেওয়ার জন্য এবং অবিলম্বে কর্তৃপক্ষকে অবৈধ অভিবাসীদের তথ্য দিতে সাবাহর জনগণকে অনুরোধ করেছেন সংশ্লিষ্টরা।

অনলাইন নিউজ পোর্টাল