সোমবার ০৯ ফেব্রুয়ারি ২০২৬, মাঘ ২৭ ১৪৩২, ২১ শা'বান ১৪৪৭

ব্রেকিং

সবাইকে সঙ্গে নিয়ে আগামীর বাংলাদেশ গড়তে চাই: জাতির উদ্দেশে তারেক রহমান পরিবর্তনের ‘মহা সুযোগ’, আসুন কাজে লাগাই: ভোটের ভাষণে জামায়াত আমির ভোটকেন্দ্রে নেওয়া যাবে মোবাইল ফোন, নিষেধাজ্ঞা তুলছে ইসি পদত্যাগ করলেন বিচারপতি মামনুন রহমান ও নাইমা হায়দার সাংবাদিক-পর্যবেক্ষকরা কেন্দ্রে মোবাইল ব্যবহার করতে পারবেন: ইসি নির্বাচনে কোনো হুমকি নেই: ডিএমপি কমিশনার হাদি হত্যা: প্রতিবেদন দাখিলে ফের সময় পেল সিআইডি র‌্যাব ও ডিজিএফআইয়ের বিলুপ্তি চাইলেন ইকবাল করিম ভূঁইয়া সুদহার অপরিবর্তিত রেখে নতুন মুদ্রানীতি বিমান বাহিনীর ড্রোন থেকে ভোটের মাঠ লাইভ দেখবে ইসি ও সরকার নির্বাচন: দ্রুত বিচারে মাঠে নামছেন ৬৫৫ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নির্বাচনে ঐতিহাসিক জয়, ক্ষমতা সুসংহত হল জাপানের ‘লৌহমানবী’ তাকাইচির মিডিয়া টাইকুন জিমি লাইয়ের ২০ বছরের কারাদণ্ড

আন্তর্জাতিক

এ সপ্তাহেই আসছে সিনোফার্মের ৫০ লাখ ডোজ

 প্রকাশিত: ০৮:১৬, ২৮ জুন ২০২১

এ সপ্তাহেই আসছে সিনোফার্মের ৫০ লাখ ডোজ

চীনের টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান সিনোফার্মের সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে দেড় কোটি ডোজ কেনার। চুক্তি অনুযায়ী, এ সপ্তাহের মধ্যে দেশে সিনোফার্মের ৫০ লাখ ডোজ টিকা আসছে। গণটিকা কার্যক্রম পুরোদমে শুরু হবে প্রথম চালান দেশে পৌঁছালেই। এছাড়া মডার্নার ২৫ লাখ ডোজ টিকাও আগামী সপ্তাহের শুরুর দিকে আসবে। স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদফতরের একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

এছাড়া দেশে মজুত সিনোফার্মের ১১ লাখ ডোজ পাবে শিক্ষার্থীরা। প্রথমে মেডিকেল শিক্ষার্থীদের দেয়া হবে। এরপর পাবে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। ফাইজারের টিকা প্রবাসী শ্রমিকদের দেয়ার সিদ্ধান্ত হয়েছে। ইতোমধ্যে এ সংক্রান্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছে। দেশে কমপক্ষে ১০ কোটি মানুষকে টিকা দেয়ার সিদ্ধান্ত হয়েছে। সেই লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে স্বাস্থ্য অধিদফতর।
 

অনলাইন নিউজ পোর্টাল