সোমবার ০৯ ফেব্রুয়ারি ২০২৬, মাঘ ২৭ ১৪৩২, ২১ শা'বান ১৪৪৭

ব্রেকিং

নির্বাচনে কোনো হুমকি নেই: ডিএমপি কমিশনার হাদি হত্যা: প্রতিবেদন দাখিলে ফের সময় পেল সিআইডি র‌্যাব ও ডিজিএফআইয়ের বিলুপ্তি চাইলেন ইকবাল করিম ভূঁইয়া রাষ্ট্র পুনর্গঠনে প্রস্তুত বিএনপি: তারেক রহমান সুদহার অপরিবর্তিত রেখে নতুন মুদ্রানীতি বিমান বাহিনীর ড্রোন থেকে ভোটের মাঠ লাইভ দেখবে ইসি ও সরকার নির্বাচন: দ্রুত বিচারে মাঠে নামছেন ৬৫৫ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নির্বাচনে ঐতিহাসিক জয়, ক্ষমতা সুসংহত হল জাপানের ‘লৌহমানবী’ তাকাইচির সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান-শফিকুর রহমান মিডিয়া টাইকুন জিমি লাইয়ের ২০ বছরের কারাদণ্ড ঢাকা-১৮ আসন থেকে সরে দাঁড়ালেন মান্না ভোটকেন্দ্রে মোবাইল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা ইসির

লাইফস্টাইল

মরিচ: শুধু ঝালের জন্য নয়

 প্রকাশিত: ১৫:২৮, ৯ ফেব্রুয়ারি ২০২৬

মরিচ: শুধু ঝালের জন্য নয়

মরিচ শুনলেই চোখে জল, মুখে আগুনের ভাব চলে আসে। তবে শুধু ঝালই নয়, মরিচের ভেতর লুকিয়ে আছে স্বাস্থ্য রক্ষার অসংখ্য গুণ। বিশেষত শুকনো মরিচ ও কাঁচা মরিচ দুটিরই রয়েছে ভিন্ন ভিন্ন উপকারিতা।

মরিচে যা থাকে:

ক্যাপসাইসিনম, এটি মরিচের ঝাল উপাদান, যা ব্যথা উপশমে কার্যকর এবং শরীরের বিপাকক্রিয়া বাড়াতে সাহায্য করে। ভিটামিন সি, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। অ্যান্টিঅক্সিডেন্ট, ক্যানসার প্রতিরোধে সহায়ক। বিটা ক্যারোটিন ও ভিটামিন এ, চোখ ও ত্বকের জন্য উপকারী।

মরিচের উপকারিতা:

হজমে সহায়ক: মরিচ পাচনতন্ত্র উদ্দীপিত করে, হজমে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য কমায়।

ব্যথানাশক: মরিচের ক্যাপসাইসিন উপাদান ব্যথা কমাতে কাজ করে। অনেক ব্যথানাশক ক্রিমে এটি ব্যবহৃত হয়।

ওজন কমাতে সাহায্যকারী: মরিচ শরীরের তাপমাত্রা বাড়ায়, মেটাবলিজম বাড়ায়, ফলে ক্যালরি খরচ হয় বেশি।

শরীরে রক্ত চলাচল বাড়ায়: এতে রক্তে কোলেস্টেরল কমে, রক্তচাপও নিয়ন্ত্রণে আসে।

ঠান্ডা ও সর্দি কমাতে: মরিচ খেলে নাকের বন্ধভাব দূর হয়, শ্লেষ্মা পাতলা হয় এবং ফুসফুস পরিষ্কার হতে সাহায্য করে।

তবে অতিরিক্ত মরিচ খাওয়া পেটে জ্বালা, আলসার, গ্যাস্ট্রিক ও হজমে সমস্যা তৈরি করতে পারে। তাই পরিমিত ব্যবহারে মরিচ হতে পারে উপকারী।

মরিচ শুধু রান্নার স্বাদ বাড়ায় না, এটি একটি প্রাকৃতিক ওষুধ হিসেবেও কাজ করে। তাই মরিচকে ভয় নয়—সতর্কতার সাথে গ্রহণ করুন, উপকার নিন।