শনিবার ০৭ মার্চ ২০২৬, ফাল্গুন ২৩ ১৪৩২, ১৮ রমজান ১৪৪৭

ব্রেকিং

চুক্তিতে পৌঁছাতে জেলেনস্কিকে এগোতে হবে, পুতিন প্রস্তুত: ট্রাম্প ড্রোন হামলা ঠেকাতে ইউক্রেনের সহায়তা চায় যুক্তরাষ্ট্র খামেনিকে হত্যায় যুদ্ধ আইনের লঙ্ঘন হয়নি : ইসরাইল খলিলুর ও রিজওয়ানা ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে জড়িত’ ছিলেন: জামায়াতের তাহের ‘হুজুগে’ পাম্পে পাম্পে তেল কেনার হিড়িক স্কুল ও কলেজের জন্য ‘র‍্যাংকিং সিস্টেম’ হবে: শিক্ষামন্ত্রী ‘দেশের পরিস্থিতি বিবেচনায়’ ইফতারের জাঁকজমক কমালেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর বিদেশ সফরে বিমানবন্দরের রাষ্ট্রাচার সীমিত, থাকবেন শুধু ৪ প্রতিনিধি খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন ‘স্বাধীনতা পুরস্কার’ ঈদে এবার সাত দিনের ছুটি এক মামলায় জামিন পেলেন আনিস আলমগীর ট্রাইব্যুনালে আবু সাঈদ হত্যার রায় ৯ এপ্রিল ৯৬ শতাংশ পুলিশ চায় পুরোনো ইউনিফর্ম নারায়ণগঞ্জে মারামারিতে যুবক খুন, বন্ধু হাসপাতালে ইরানের নতুন কৌশলে নতুন করে হিসাব মেলাতে হচ্ছে যুক্তরাষ্ট্রকে বড় পতনের পর এশিয়ার বাজার ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত

খেলা

আয়ারল্যান্ডকে হারিয়ে জয়ে বিশ্বকাপ শুরু শ্রীলংকার

 প্রকাশিত: ১৭:৫০, ৯ ফেব্রুয়ারি ২০২৬

আয়ারল্যান্ডকে হারিয়ে জয়ে বিশ্বকাপ শুরু শ্রীলংকার

ব্যাটারদের পর স্পিনারদের বোলিং নৈপুন্যে জয় দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর শুরু করল সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন শ্রীলংকা। 

গতরাতে ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলংকা ২০ রানে হারিয়েছে আয়ারল্যান্ডকে। 

ঘরের মাঠ কলম্বোতে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে কুশল মেন্ডিসের হাফ-সেঞ্চুরি ও কামিন্দু মেন্ডিসের ঝড়ো ইনিংসের উপর ভর করে ২০ ওভারে ৬ উইকেটে ১৬৩ রান করে শ্রীলংকা। 

৮৬ রানে চতুর্থ উইকেট পতনের পর জুটি বাঁধেন কুশল ও কামিন্দু। পঞ্চম উইকেটে ৩০ বলে ৬৭ রান যোগ করেন তারা।

তিন নম্বরে নেমে ৫টি চারে ৪৩ বলে অনবদ্য ৫৬ রান করেন কুশল। শেষ দিকে ব্যাট হাতে ঝড় তুলেন কামিন্দু। 

৪টি চার ও ২টি ছক্কায় ১৯ বলে ২৩১ স্ট্রাইক রেটে ৪৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেন কামিন্দু।

আয়ারল্যান্ডের ব্যারি ম্যাককার্থি ও জিওর্জি ডকরেল ২টি করে উইকেট নেন। 

জবাবে ৫৬ রানে ২ উইকেট হারায় আয়ারল্যান্ড। তৃতীয় উইকেটে হ্যারি টেক্টর ও লরকান টাকার ৩৮ বলে ৪৯ রান যোগ করলে ১৪ ওভারে ২ উইকেটে ১০৪ রান তুলে জয়ের লড়াইয়ে ফিরে আইরিশরা। 

কিন্তু ১৫তম ওভার থেকে শ্রীলংকার তিন স্পিনারের তোপের মুখে পড়ে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৯.৫ ওভারে ১৪৩ রানে অলআউট হয় আয়ারল্যান্ড। ৩৮ রানে শেষ ৮ উইকেট হারায় তারা। 

হ্যারি ৩৪ বলে ৪০, রস অ্যাডায়ার ৩৪ ও লরকান ২১ রান করেন। শ্রীলংকার তিন স্পিনার মিলে ৭ উইকেট শিকার করেন। হাসারাঙ্গা ডি সিলভা ও মহেশ থিকশানা ৩টি করে এবং দুনিথ ওয়েলালাগে ১ উইকেট নেন। ম্যাচ সেরা হন কামিন্দু।