সোমবার ০৯ ফেব্রুয়ারি ২০২৬, মাঘ ২৭ ১৪৩২, ২১ শা'বান ১৪৪৭

ব্রেকিং

মোবাইল ফোন নিয়ে সিদ্ধান্ত না পাল্টালে ইসি ঘেরাওয়ের হুঁশিয়ারি নাহিদের ভোটকেন্দ্রে ফোন নিষিদ্ধের নির্দেশনা ‘বিস্ময়কর’: ১১ দলীয় জোট এক কোটি মানুষের কর্মসংস্থান করার প্রতিশ্রুতি তারেক রহমানের পদত্যাগ করলেন বিচারপতি মামনুন রহমান ও নাইমা হায়দার সাংবাদিক-পর্যবেক্ষকরা কেন্দ্রে মোবাইল ব্যবহার করতে পারবেন: ইসি নির্বাচনে কোনো হুমকি নেই: ডিএমপি কমিশনার হাদি হত্যা: প্রতিবেদন দাখিলে ফের সময় পেল সিআইডি র‌্যাব ও ডিজিএফআইয়ের বিলুপ্তি চাইলেন ইকবাল করিম ভূঁইয়া রাষ্ট্র পুনর্গঠনে প্রস্তুত বিএনপি: তারেক রহমান সুদহার অপরিবর্তিত রেখে নতুন মুদ্রানীতি বিমান বাহিনীর ড্রোন থেকে ভোটের মাঠ লাইভ দেখবে ইসি ও সরকার নির্বাচন: দ্রুত বিচারে মাঠে নামছেন ৬৫৫ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নির্বাচনে ঐতিহাসিক জয়, ক্ষমতা সুসংহত হল জাপানের ‘লৌহমানবী’ তাকাইচির মিডিয়া টাইকুন জিমি লাইয়ের ২০ বছরের কারাদণ্ড ভোটকেন্দ্রে মোবাইল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা ইসির

রাজনীতি

সবাইকে ইতিবাচক রাজনৈতিক চর্চায় ফিরে আসার আহ্বান জানিয়েছেন মঞ্জু

 প্রকাশিত: ১৮:২৫, ৯ ফেব্রুয়ারি ২০২৬

সবাইকে ইতিবাচক রাজনৈতিক চর্চায় ফিরে আসার আহ্বান জানিয়েছেন মঞ্জু

সবাইকে নেতিবাচক রাজনীতি পরিহার করে, ইতিবাচক রাজনৈতিক চর্চায় ফিরে আসার আহ্বান জানিয়েছেন আমার বাংলাদেশ পার্টি’র (এবি পার্টি) চেয়ারম্যান ও সংসদ সদস্য প্রার্থী মজিবুর রহমান মঞ্জু। 

রোববার রাতে এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান। 

তিনি বলেন, শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বিনষ্ট করতে যারা তৎপর, জনগণ আগামী ১২ ফেব্রুয়ারি তাদের প্রত্যাখ্যান করবে।

একই সঙ্গে ফেনীবাসীসহ দেশবাসীকে বিভ্রান্ত না হয়ে, নেতিবাচক রাজনীতির যথাযথ জবাব দেওয়ার আহ্বান জানিয়ে মঞ্জু বলেন, যাদের বিরুদ্ধে ভোটারদের ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ রয়েছে, তারাই আবার জনমত বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে এবং পুলিশ ও গণমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে।