মঙ্গলবার ১০ ফেব্রুয়ারি ২০২৬, মাঘ ২৭ ১৪৩২, ২২ শা'বান ১৪৪৭

ব্রেকিং

সবাইকে সঙ্গে নিয়ে আগামীর বাংলাদেশ গড়তে চাই: জাতির উদ্দেশে তারেক রহমান পরিবর্তনের ‘মহা সুযোগ’, আসুন কাজে লাগাই: ভোটের ভাষণে জামায়াত আমির ভোটকেন্দ্রে নেওয়া যাবে মোবাইল ফোন, নিষেধাজ্ঞা তুলছে ইসি পদত্যাগ করলেন বিচারপতি মামনুন রহমান ও নাইমা হায়দার সাংবাদিক-পর্যবেক্ষকরা কেন্দ্রে মোবাইল ব্যবহার করতে পারবেন: ইসি নির্বাচনে কোনো হুমকি নেই: ডিএমপি কমিশনার হাদি হত্যা: প্রতিবেদন দাখিলে ফের সময় পেল সিআইডি র‌্যাব ও ডিজিএফআইয়ের বিলুপ্তি চাইলেন ইকবাল করিম ভূঁইয়া সুদহার অপরিবর্তিত রেখে নতুন মুদ্রানীতি বিমান বাহিনীর ড্রোন থেকে ভোটের মাঠ লাইভ দেখবে ইসি ও সরকার নির্বাচন: দ্রুত বিচারে মাঠে নামছেন ৬৫৫ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নির্বাচনে ঐতিহাসিক জয়, ক্ষমতা সুসংহত হল জাপানের ‘লৌহমানবী’ তাকাইচির মিডিয়া টাইকুন জিমি লাইয়ের ২০ বছরের কারাদণ্ড

আন্তর্জাতিক

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি আবদুল্লাহ শহিদ

 প্রকাশিত: ০৭:৪৬, ৮ জুন ২০২১

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি আবদুল্লাহ শহিদ

জাতিসংঘ সাধারণ পরিষদের আসন্ন ৭৬তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লা শহিদ। তিনি সাধারণ পরিষদের বর্তমান ও ৭৫তম অধিবেশনের সভাপতি তুর্কি কূটনীতিক ভোলকান বোজকিরের স্থলাভিষিক্ত হবেন।
সোমবার অনুষ্ঠিত নির্বাচনে ১৯১ ভোটের মধ্যে ১৪৩ ভোট পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় সভাপতি নির্বাচিত হন তিনি। সাধারণ পরিষদের সদস্য রাষ্ট্রের সংখ্যা ১৯৩ হলেও সোমবারের ভোটে অংশ নেয় ১৯১ দেশ।

সংখ্যাগরিষ্ঠদের ভোটে নির্বাচিত আবদুল্লা শহিদ আগামী সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে সভাপতিত্ব করবেন।

মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লা শহিদের প্রতিদ্বন্দ্বী ছিলেন আফগান পররাষ্ট্রমন্ত্রী ডা. জালমে রাসসুল। তিনি পেয়েছেন মাত্র মাত্র ৪৮ ভোট।

অনলাইন নিউজ পোর্টাল