বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি ২০২৬, মাঘ ২৯ ১৪৩২, ২৪ শা'বান ১৪৪৭

ব্রেকিং

শঙ্কামুক্ত ও বিশ্বাসযোগ্য নির্বাচন করতে ‘সম্পূর্ণ দৃঢ়প্রতিজ্ঞ’: প্রধান উপদেষ্টা উৎস ও ব্যবহারের খাত বৈধ হলে ৫ কোটি টাকা বহনেও সমস্যা নেই: ইসি ভোটকেন্দ্রে যারা নাশকতা করতে আসবে, ঝুঁকি তাদেরই: র‍্যাব ডিজি ভোটে টাকা লেনদেনের তথ্য পেলে ‘ব্যবস্থা নেবে’ র‍্যাব কুমিল্লায় ভোট কেনার অভিযোগে জামায়াত নেতা আটক বিমানবন্দরে আটক জামায়াত নেতার ব্যাগে মিলল ৭৪ লাখ টাকা: পুলিশ শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে ইসি অবিচল: সিইসি ভোটে টাকার লেনদেন বন্ধে মোবাইল ব্যাংকিং সীমিত, ভোগান্তি টাকা থাকলেই ধরবে কেন, প্রশ্ন জামায়াতের ‘টাকার ব্যাগ’সহ আটক জামায়াত নেতা অসুস্থ, হাসপাতালে ভর্তি রিটার্নিং কর্মকর্তাদের হাতে পৌঁছেছে ৮ লাখ ৮৩ হাজার পোস্টাল ভোট ভোটের মাঠে ৯ লাখ ১৯ হাজার ফোর্স, সেনা ১ লাখ কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় গোলাগুলিতে নিহত ১০ ইউরোপের প্রতি কৌশলগত খাতে বিনিয়োগ বাড়াতে আহ্বান মাখোঁর

আন্তর্জাতিক

ইসরায়েল যুদ্ধবিরতি মেনে না চললে আবার সংঘর্ষ শুরু হবে: হামাস

 প্রকাশিত: ১৮:০০, ৫ জুন ২০২১

ইসরায়েল যুদ্ধবিরতি মেনে না চললে আবার সংঘর্ষ শুরু হবে: হামাস

আগ্রাসন অব্যাহত থাকলে ইসরায়েলের বিরুদ্ধে আবারও যুদ্ধের হুঁশিয়ারি উচ্চারণ করেছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস।  

সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, ইহুদিবাদী ইসরায়েলের পক্ষ থেকে অধিকৃত পশ্চিম তীরে যদি আগ্রাসন অব্যাহত থাকে তাহলে প্রতিরোধকামী সংগঠনটি আবার যুদ্ধ শুরু করবে।

এক সাক্ষাৎকারে হামাসের অন্যতম মুখপাত্র সামি আবু জুহরি বলেন, ইহুদিবাদী ইসরায়েল চুক্তির প্রতি সম্মান দেখাচ্ছে না। প্রতিদিনই তারা পশ্চিম তীরের শহরগুলোতে আগ্রাসন চালাচ্ছে। এছাড়া, পবিত্র জেরুজালেম আল-কুদস শহরের লোকজনকে উদ্বাস্তু করে দেওয়ার হুমকি এখনো আছে। এসব যদি এখনও অব্যাহত থাকে তাহলে ইসরায়েলের বিরুদ্ধে নতুন করে যুদ্ধ শুরু করতে পারে হামাস।

মিশরের মধ্যস্থতায় হামাস এবং ইসরাইলের মধ্যে যে চুক্তি হয়েছে তা দুর্বল বলে মন্তব্য করে তিনি বলেন, হামাস এখনও সেই যুদ্ধবিরতি মেনে চলছে। ইসরায়েল যদি যুদ্ধবিরতি মেনে চলতে সহযোগিতা না করে তাহলে স্বাভাবিকভাবেই আমাদের সঙ্গে সংঘর্ষ শুরু হবে।

অনলাইন নিউজ পোর্টাল