সোমবার ০২ ফেব্রুয়ারি ২০২৬, মাঘ ২০ ১৪৩২, ১৪ শা'বান ১৪৪৭

ব্রেকিং

শবে বরাত: অন্যায়-অবিচার পরিহারের আহ্বান প্রধান উপদেষ্টার লুটেরাদের পেটে হাত ঢুকিয়ে সব বের করে আনা হবে: জামায়াত আমির একাত্তরে তাদের কারণে মা-বোনদের সম্মান গেছে, এখনো দরদ নেই: তারেক গৃহকর্মী নির্যাতন: গ্রেপ্তারের পর কারাগারে বিমানের এমডি ও স্ত্রী শেখ হাসিনার বাইরে গিয়েও ভারত–বাংলাদেশ সম্পর্ক এগোতে পারে: ফখরুল আরও বাড়ল এলপিজির দাম ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় ২ জন নিহত : কর্তৃপক্ষ এরা মিথ্যাবাদী, মিথ্যাবাদীরা দেশ চালাতে পারে না: তারেক রহমান আমুর ৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ ববি ও রূপন্তীর প্লটের বরাদ্দ বাতিলের নির্দেশ প্লট দুর্নীতি: হাসিনা-টিউলিপের সঙ্গে এবার ববি ও রূপন্তীর সাজা ‘এনসিটি’ নিয়ে আন্দোলন: তৃতীয় দিনে ৮ ঘণ্টার কর্মবিরতি সংসদ নির্বাচনের ব্যালট পেপার যাচ্ছে জেলায় জেলায় লক্ষ্মীপুর-৪: বিএনপির প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী জানুয়ারিতে রেমিট্যান্স এলো ৩৮ হাজার কোটি টাকা আসতে পারে শৈত্যপ্রবাহ, হতে পারে বজ্র ও শিলাবৃষ্টি বিশ্বকাপে খেলবে পাকিস্তান, বয়কট করবে ভারত ম্যাচ

আন্তর্জাতিক

বিশ্বে করোনায় মৃত্যু প্রায় ৩০ লাখ

 প্রকাশিত: ১১:৫৮, ১৬ এপ্রিল ২০২১

বিশ্বে করোনায় মৃত্যু প্রায় ৩০ লাখ

বিশ্বের অধিকাংশ দেশেই ফের বাড়ছে করোনাভাইরাস। ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার এ প্রতিবেদন লেখা পর্যন্ত করোনায় মারা গেছেন ২৯ লাখ ৮৯ হাজার ৩৪৭ জন। আক্রান্ত হয়েছেন ১৩ কোটি ৯০ লাখ ৪২ হাজার ৪৭৪ জন। প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১১ কোটি ৮২ লাখ ৮৩ হাজার ৫১২ জন।

বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় সবার ওপরে রয়েছে যুক্তরাষ্ট্র। সে দেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৩ কোটি ২১ লাখ ৫০ হাজার ২২৩ জন এবং মারা গেছে পাঁচ লাখ ৭৮ হাজার ৯২ জন।

করোনায় বর্তমানে নতুন কেন্দ্র হয়ে উঠেছে ভারত ও ব্রাজিল। করোনা সংক্রমণে বিশ্বে দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন এক কোটি ৪০ লাখ ৮৩ হাজার ৮৯০ জন। দেশটিতে মৃত্যু হয়েছে এক লাখ ৭৩ হাজার ১৫২ জনের।

ব্রাজিলে আক্রান্ত হয়েছে এক কোটি ৩৬ লাখ ৭৭ হাজার ৫৬৪ জন এবং মারা গেছে তিন লাখ ৬২ হাজার ১৮০ জন।

করোনায় শনাক্তের তালিকায় চারে রয়েছে ইউরোপের দেশ ফ্রান্স। দেশটিতে এখন পর্যন্ত ৫১ লাখ ৪৯ হাজার ৮৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন ৯৯ হাজার ৭৭৭ জন। আর সুস্থ হয়েছেন ৩ লাখ ১৫ হাজার ১৫২ জন।

এছাড়া রাশিয়া রয়েছে পঞ্চম স্থানে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৪৬ লাখ ৬৬ হাজার ২০৯ জন। এর মধ্যে মারা গেছেন ১ লাখ ৪ হাজার জন।

অনলাইন নিউজ পোর্টাল