মঙ্গলবার ১৬ জুন ২০২৬, আষাঢ় ৩ ১৪৩৩

ব্রেকিং

এমন ঘটনা প্রত্যাশা করি না: দিল্লিতে উপদেষ্টা জাহেদকে আটকানো প্রসঙ্গে শামা ট্রাইব্যুনালে বেনজীরের বিরুদ্ধে ১০ মামলা, ফেরাতে এনসিবিতে চিঠি ধর্ষণের ক্ষেত্রে ছোট-বড় বলে কিছু নেই: স্বরাষ্ট্রমন্ত্রী বড়দিনের আগেই শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দেব: শিক্ষামন্ত্রী যুক্তরাজ্যে ষোলোর কম বয়সীদের ফেসবুক-টিকটক ব্যবহার নিষিদ্ধ অর্থনীতির পুনর্গঠন অন্যতম অগ্রাধিকার: সংসদে মন্ত্রী বাকলিয়ার শিশু ‘ধর্ষণ’: আত্মপক্ষ সমর্থনের শুনানি শেষ, যুক্তিতর্ক মঙ্গলবার আবু সাঈদ হত্যা: পূর্ণাঙ্গ রায় প্রসিকিউশনে, ‘প্রয়োজনে আপিল’ বেনজীরকে দেশে ফিরিয়ে আনতে দুর্নীতির সব নথি গোছাচ্ছে দুদক প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা: ভারতীয় দূতকে তলব দিল্লির ঘটনা অনাকাঙ্ক্ষিত, দুঃখজনকও বটে: পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা: খোঁজ নিচ্ছে ঢাকা কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলির মামলায় রায় ২৮ জুন নারিতা রুটে বিমান ফিরছে আগামী মাসে ফের বাড়লো সোনা-রুপার দাম ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি মানতে ইসরায়েল বাধ্য নয়: বেন-গভির

আন্তর্জাতিক

ভারতে যাওয়ার কারনে করোনায় আক্রান্ত হচ্ছেন বাংলাদেশিরা

 প্রকাশিত: ০৯:৩৭, ৪ এপ্রিল ২০২১

ভারতে যাওয়ার কারনে  করোনায় আক্রান্ত হচ্ছেন বাংলাদেশিরা

ভারতে চিকিৎসায় গিয়েও করোনা আক্রান্ত হয়েছে অনেক বাংলাদেশি। বেনাপোল স্থল বন্দরের ইমিগ্রেশনে ভারত ফেরত এক পাসর্পোটধারী যাত্রীর শরীরে করোনা পজটিভ শনাক্ত হয়েছে।

 ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ এক করোনা পজেটিভ যাত্রীকে বাংলাদেশ ইমিগ্রেশন স্বাস্থ্য কর্মীদের হাতে তুলে দেয়।

করোনা আক্রান্ত যাত্রীকে নিরাপদে রাখতে ইমিগ্রেশন থেকে যশোর বক্ষব্যাধি হাসপাতালে নেওয়া হয়। এনিয়ে গত এক বছরে প্রায় ১৫-১৬ জন বাংলাদেশি যাত্রী ভারতে গিয়ে করোনা আক্রান্ত হয়ে দেশে ফিরেছে।
এদিকে ভারত ফেরত যাত্রী করোনা পজেটিভ খরব ছড়িয়ে পড়লে ইমিগ্রেশন ভবনে অবস্থানরত পাসপোর্টধারী যাত্রীসহ সর্বসাধারণের মধ্যে ভীতি ছড়িয়ে পড়ে। এসময় সবার মধ্যে নানান সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের প্রবণতা দেখা যায়।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানান, দেশে করোনা আক্রান্ত ও মৃত্যুহার বেড়ে যাওয়ায় সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব, মাস্ক ব্যবহারসহ সবাইকে সতর্ক থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে। সব সময় যোগাযোগ রাখা হচ্ছে ইমিগ্রেশন স্বাস্থ্য কর্মীদের সাথে।

জানা গেছে, প্রতিবেশী দেশ ভারত ও বাংলাদেশের মধ্যে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়লে প্রতিরোধে দুই দেশের সরকার বিভিন্ন সচেতনতামূলক পদক্ষেপ গ্রহণ করে। এর মধ্যে ভারত সরকারের নেওয়া পদক্ষেপে গত বছরের ১৩ মার্চ দুই দেশের মধ্যে সব ধরনের পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াতে নিষেধাজ্ঞা জারি করা হয়। পরবর্তীতে পরিস্থিতি কিছুটা শিথিল হলে টানা ৫ মাস পর গত বছরের ১৪ আগস্ট থেকে  শর্ত সাপেক্ষে শুধু মেডিকেল, বিজনেস আর কূটনৈতিক ভিসা সচল করা হয়। এখন পর্যন্ত বন্ধ রয়েছে ট্যুরিস্ট ভিসায় ভারত ভ্রমণ। বর্তমানে ভারত প্রবেশে আরটিপিসিআর থেকে ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষা করানো নেগেটিভ সনদ লাগছে। ভারত থেকে ফেরার সময়ও একই নিয়ম সব দেশের যাত্রীদের জন্য প্রজোয্য বলে জানা যায়।

অনলাইন নিউজ পোর্টাল