শনিবার ১৩ জুন ২০২৬, জ্যৈষ্ঠ ৩০ ১৪৩৩

ব্রেকিং

স্থানীয়রা না থাকলে ঘটনা অন্যরকম হতে পারত: নাঈম হাসান হোয়াইটওয়াশ এড়াতে মরিয়া অস্ট্রেলিয়া ‘মরক্কো খুব শক্তিশালী’, দলকে সতর্ক করলেন আনচেলত্তি ‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’ ইরানের জব্দ সম্পদ ছাড়তে রাজি ট্রাম্প সন্তানের ভবিষ্যৎ চিন্তা করে একটি করে গাছ লাগান: প্রধানমন্ত্রী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রস্তাবিত বাজেট বড় হলেও বাস্তবায়নযোগ্য: এফবিসিসিআই একদিনে হাম সন্দেহে পাঁচ জনের মৃত্যু কুড়িলে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ১৪ জন গ্রেপ্তার ভারতের নতুন সেনাপ্রধান ধীরাজ শেঠ আসামে ভারতীয় বিমানবাহিনীর উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৫ বিরোধী দল ‘অস্থিতিশীলতা তৈরি করতে চায়’: প্রধানমন্ত্রী ক্রিকেটারকে মারধরে জড়িত কাউকে ছাড় নয়: সিএমপি কমিশনার ক্রিকেটার নাঈমকে মারধর, পুলিশের ২ সদস্য সাময়িক বরখাস্ত নাঈমের গলায় পুলিশের থাবা: ক্রিকেটাররা ক্ষুব্ধ, বিসিবির নিন্দা মে মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৬২২, আহত ১৬৫২: যাত্রী কল্যাণ সমিতি ইরানের বিলিয়ন ডলার ছাড় করছে সংযুক্ত আরব আমিরাত

খেলা

‘মরক্কো খুব শক্তিশালী’, দলকে সতর্ক করলেন আনচেলত্তি

 প্রকাশিত: ২০:০৭, ১৩ জুন ২০২৬

‘মরক্কো খুব শক্তিশালী’, দলকে সতর্ক করলেন আনচেলত্তি

নব্বইয়ের দশকে মরক্কোর বিপক্ষে ব্রাজিলের সাফল্য ছিল শতভাগ; কিন্তু সবশেষ মুখোমুখি লড়াইয়ের গল্পটা ভিন্ন। এর মধ্য দিয়ে আন্তর্জাতিক ফুটবলে আফ্রিকার দলটির নতুন শক্তি হয়ে ওঠারও ইঙ্গিত মেলে। তাইতো, এবারের বিশ্বকাপে মরক্কোর বিপক্ষে লড়াইয়ে নামার আগে দলকে ‘খুব সতর্ক’ থাকতে বললেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি।

১৯৯৭ সালে প্রথমবার মুখোমুখি হয় দল দুটি, ওই আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ২-০ গোলে জয় পায় ব্রাজিল। পরের বছর বিশ্বকাপের গ্রুপ পর্বেও জাল অক্ষত রেখে ৩-০ গোলে জিতেছিল সেলেসাওরা।

এরপর, দীর্ঘ বিরতি। মাঝে ২০২২ সালের কাতার বিশ্বকাপে ফুটবল বিশ্বকে চমকে দিয়ে প্রথম আফ্রিকান দল হিসেবে সেমি-ফাইনালে খেলে মরক্কো। অবিশ্বাস্য সেই পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রেখে, পরের বছর তারা প্রীতি ম্যাচে ব্রাজিলিকে হারিয়ে দেয় ২-১ গোলে।

গত বিশ্বকাপ থেকে মরক্কোর শক্তি ক্রমাগত বাড়ার প্রমাণই মিলেছে। মাস কয়েক আগে উত্তর আমেরিকা বিশ্বকাপের ফেভারিট প্রশ্নে অনেকগুলো দলের মাঝে মরক্কোর নামও উচ্চারণ করেন স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে।

এই মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপে যাত্রা শুরু করতে যাচ্ছে ব্রাজিল। আগের দিন কোচ আনচেলত্তিও প্রতিপক্ষকে প্রশসংসায় ভাসালেন, দলকে করলেন সতর্ক।

“মরক্কো খুবই সুসংগঠিত একটা দল, সব বিভাগেই মানসম্পন্ন খেলোয়াড় আছে। আমাদের পরিপূর্ণ ম্যাচ খেলতে হবে। কোনো দিক ভুলে গেলে চলবে না, রক্ষণে, আক্রমণে ও দ্রুত প্রতি-আক্রমণে ওঠায়।”

প্রতিপক্ষের গতিময় আক্রমণ রুখতে রক্ষণে বাড়তি জোর দেওয়ার ওপরও গুরুত্ব দিচ্ছেন এই ইতালিয়ান কোচ।

“রক্ষণে আমাদের খুব সতর্ক থাকতে হবে, সেট-পিসে ভালো করতে হবে, কারণ এই জায়গায় আমাদের ভালো মানের ফুটবলার আছে। আধুনিক ফুটবলে কোনো দুর্বল দল নেই। মরক্কো আফ্রিকার শক্তিশালী দলগুলোর একটি… দলটা খুব ভালোভাবে প্রস্তুতি নিয়েছে ও শক্তিশালী।”

বাংলাদেশ সময় রোববার ভোর চারটায় নিউ ইয়র্কে মাঠে গড়াবে ম্যাচটি।

‘সি’ গ্রুপের অন্য দুই দল হলো হাইতি ও স্কটল্যান্ড।