শুক্রবার ১২ জুন ২০২৬, জ্যৈষ্ঠ ২৯ ১৪৩৩

ব্রেকিং

বিশ্ব চ্যাম্পিয়নদের আবার হারিয়ে ঐতিহাসিক সিরিজ জয় সামাজিক সুরক্ষায় বরাদ্দ বাড়ছে ১৩% পোশাক খাতসহ দেশি শিল্প ‘সুরক্ষায়’ কর ছাড় ঘাটতি মেটাতে নিট বিদেশি ঋণ দ্বিগুণ করার লক্ষ্য বাজেট ‘ব্যবসায়বান্ধব’, কার্যকর বাস্তবায়ন জরুরি: ডিসিসিআই ব্যাংক হিসাবে ৪ লাখ টাকা হলে আবগারি শুল্ক ‘সৃজনশীল অর্থনীতি’ উন্নয়নে ৩০০ কোটি টাকা বরাদ্দ স্থিতিশীলতায় ফেরার বাজেটে ব্যয় বাড়ল ১৯% ছয় শিশুর মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল মন্ত্রিসভায় বাজেট অনুমোদন কল্যাণ রাষ্ট্রের ভিত্তি দেওয়াই বাজেটের লক্ষ্য: অর্থমন্ত্রী গাইবান্ধায় বিএনপি-জামায়াত ধাওয়া-পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া টানা ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষে আজ মধ্যরাতে সাগরে নামবেন জেলেরা বান্দরবান সদর হাসপাতালে বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মৃত্যু

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও ইরানকে আলোচনার টেবিলে ফেরার আহ্বান ক্রেমলিনের

 প্রকাশিত: ০৮:৪০, ১২ জুন ২০২৬

যুক্তরাষ্ট্র ও ইরানকে আলোচনার টেবিলে ফেরার আহ্বান ক্রেমলিনের

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা পুনরায় শুরু করার আহ্বান জানিয়েছে ক্রেমলিন। একই সঙ্গে দুই দেশের চলমান সংঘাতে নতুন হামলার ঘটনাকে বৈশ্বিক অর্থনীতির জন্য ক্ষতিকর বলে সতর্ক করেছে রাশিয়া।

মস্কো থেকে এএফপি জানায়, সংস্থার এক প্রশ্নের জবাবে বৃহস্পতিবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ‘আমরা এ সংঘাতে জড়িত সব পক্ষকে সংযম প্রদর্শন এবং আলোচনার টেবিলে ফিরে আসার আহ্বান জানাচ্ছি।’

তিনি আরও বলেন, চলমান উত্তেজনা বৃদ্ধি অঞ্চলটির পরিস্থিতি এবং বৈশ্বিক অর্থনীতির জন্য আরও ‘নেতিবাচক পরিণতি’ ডেকে আনার ঝুঁকি তৈরি করছে।