শুক্রবার ১২ জুন ২০২৬, জ্যৈষ্ঠ ২৯ ১৪৩৩

ব্রেকিং

বিশ্ব চ্যাম্পিয়নদের আবার হারিয়ে ঐতিহাসিক সিরিজ জয় সামাজিক সুরক্ষায় বরাদ্দ বাড়ছে ১৩% পোশাক খাতসহ দেশি শিল্প ‘সুরক্ষায়’ কর ছাড় ঘাটতি মেটাতে নিট বিদেশি ঋণ দ্বিগুণ করার লক্ষ্য বাজেট ‘ব্যবসায়বান্ধব’, কার্যকর বাস্তবায়ন জরুরি: ডিসিসিআই ব্যাংক হিসাবে ৪ লাখ টাকা হলে আবগারি শুল্ক ‘সৃজনশীল অর্থনীতি’ উন্নয়নে ৩০০ কোটি টাকা বরাদ্দ স্থিতিশীলতায় ফেরার বাজেটে ব্যয় বাড়ল ১৯% ছয় শিশুর মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল মন্ত্রিসভায় বাজেট অনুমোদন কল্যাণ রাষ্ট্রের ভিত্তি দেওয়াই বাজেটের লক্ষ্য: অর্থমন্ত্রী গাইবান্ধায় বিএনপি-জামায়াত ধাওয়া-পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া টানা ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষে আজ মধ্যরাতে সাগরে নামবেন জেলেরা বান্দরবান সদর হাসপাতালে বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মৃত্যু

জাতীয়

জেলা ও উপজেলায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ ব্যবস্থা চালুর প্রস্তাব

 প্রকাশিত: ২৩:৪০, ১১ জুন ২০২৬

জেলা ও উপজেলায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ ব্যবস্থা চালুর প্রস্তাব

মেধা ও যোগ্যতার ভিত্তিতে একটি বৈষম্যহীন কর্মসংস্থান ব্যবস্থা গড়ে তুলতে দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে সরকারি ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’ ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে সরকার।

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনকালে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ কথা জানান।

বাজেট বক্তৃতায় মন্ত্রী বলেন, এই এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে নিবন্ধিত প্রার্থীদের মেধা ও দক্ষতার ভিত্তিতে বিভিন্ন প্রতিষ্ঠানের শূন্যপদে নিয়োগে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে। আর যাদের দক্ষতার ঘাটতি রয়েছে, তাদের উপযুক্ত দক্ষতা অর্জনের জন্য যথাযথ প্রশিক্ষণ কেন্দ্রসমূহে পাঠানোর ব্যবস্থা করা হবে। এ লক্ষ্যে ইতোমধ্যে প্রয়োজনীয় কর্মপরিকল্পনা ও নীতিমালা প্রণয়নের কাজ শুরু হয়েছে।

তিনি বলেন, দেশের অর্থনীতির সার্বিক সংস্কারের মাধ্যমে খাত ও অঞ্চলভিত্তিক অর্থনীতিকে চাঙ্গা করা হবে। একই সাথে শিল্প ও বাণিজ্যে দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধি করে তরুণদের ভবিষ্যৎ নিশ্চিত করতে উপযুক্ত কর্মসংস্থান সৃষ্টি করা হবে। 

তিনি আরও বলেন, ‘করবো কাজ, গড়বো দেশ’ নীতির ভিত্তিতে বিভিন্ন খাতভিত্তিক কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা বাস্তবায়ন সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার।

দেশব্যাপী ব্যাপক নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা বর্তমান সরকারের অঙ্গীকার উল্লেখ করে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, এর মাধ্যমে প্রতিটি পরিবারে সচ্ছলতা ও স্বনির্ভরতা নিশ্চিত হবে। সরকারি ও বেসরকারি উভয় খাতের সমন্বিত প্রচেষ্টায় এই লক্ষ্যমাত্রা অর্জনে সরকার সফল হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।