বৃহস্পতিবার ১২ মার্চ ২০২৬, ফাল্গুন ২৮ ১৪৩২, ২৩ রমজান ১৪৪৭

ব্রেকিং

ইরান দলকে বিশ্বকাপে ‘স্বাগত জানাবেন’ ট্রাম্প নাহিদ রানার আগুনে বোলিংয়ে পুড়ল পাকিস্তান স্পিকার ও ডেপুটি স্পিকার প্রার্থী মনোনয়ন দেবেন তারেক রহমান নিরাপদ আছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি জামালপুরে স্বামীকে গাছে বেঁধে স্ত্রীকে ধর্ষণ: ৩ জনের মৃত্যুদণ্ড প্রসিকিউটরের ঘুষ দাবি: তদন্তে নেমেছে ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে ৪৩ কোটি টাকা গায়েব, পলাতক কর্মকর্তা ইরান যুদ্ধ নিয়ে মিশ্র বার্তায় বিশ্ববাজারে তেলের দামে অস্থিরতা ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে সমর্থন জানালো উত্তর কোরিয়া ইরানের মাইন স্থাপনকারী নৌযান ধ্বংস করছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প যুদ্ধ চললে উপসাগর থেকে এক ফোঁটা তেলও রপ্তানি হবে না : ইরান সেবা নিয়ে অভিযোগের মধ্যে ফের বাড়ল খুলনায় পানির দাম ববি হাজ্জাজের আসনের ভোটের ফল চ্যালেঞ্জ করলেন মামুনুল হক মধ্যপ্রাচ্যের সংকটে শাহজালাল বিমানবন্দরে ৩৯১ ফ্লাইট বাতিল শিক্ষা প্রতিষ্ঠানের পর্ষদে এমপিদের ফেরানোর তোড়জোড় শুরু ফের বাড়লো সোনা-রুপার দাম

আন্তর্জাতিক

জর্ডান রাশিয়াকে তার নাগরিক নিয়োগ বন্ধ করতে বলেছে

 প্রকাশিত: ১৪:২৫, ২৮ নভেম্বর ২০২৫

জর্ডান রাশিয়াকে তার নাগরিক নিয়োগ বন্ধ করতে বলেছে

জর্ডান বৃহস্পতিবার রাশিয়াকে তার নাগরিকদের সশস্ত্র বাহিনীতে নিয়োগ বন্ধ করতে বলেছে। দেশটির দুই নাগরিক মস্কোর পক্ষে লড়াই করার সময় নিহত হওয়ার পর তারা এ সিদ্ধান্ত নিয়েছে। 

খবর বার্তা সংস্থা এএফপি’র।

পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই নিয়োগকে ‘জর্ডানিয়ান আইন ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন’ হিসেবে উল্লেখ করেছে।

এই নিয়োগ দেশটির ‘নাগরিকদের গুরুতর বিপদে ফেলছে।’

মন্ত্রণালয়ের মুখপাত্র ফুয়াদ আল-মাজালি জর্ডানবাসীদের ‘রাশিয়ান সেনাবাহিনীতে তাদের নিয়োগের যে কোনো প্রচেষ্টা সম্পর্কে  জানাতে আহ্বান জানিয়েছেন এবং এতে আইনি ঝুঁকি ও মৃত্যুর ঝুঁকি, উভয় সম্পর্কে সতর্ক করেছেন।

তিনি আরও বলেন, ‘মন্ত্রণালয় ‘রুশ কর্তৃপক্ষকে জর্ডানীদের নিয়োগ বন্ধ করতে এবং ইতোমধ্যে তালিকাভুক্ত যে কোনো জর্ডানের নাগরিকের চাকরি বাতিল করার জন্য অনুরোধ করেছে।’

ফুয়াদ আল-মাজালি বলেন, মন্ত্রণালয় অনলাইন নিয়োগ প্রচেষ্টার কথাও জানে।

জর্ডানিয়ানদের জন্য বিদেশের সশস্ত্র বাহিনীতে যোগদান করা অবৈধ।

তবে অনানুষ্ঠানিক তথ্য অনুসারে, কতজন জর্ডানীয়ান নিয়োগ পেয়েছে তা অজানা।

তবে অনানুষ্ঠানিক তথ্য অনুসারে, জর্ডানের কয়েকশ নাগরিক রাশিয়ায় বাস করে এবং ২০ হাজারেরও বেশি নাগরিক সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশগুলোতে পড়াশোনা করেছে।