সোমবার ০৮ ডিসেম্বর ২০২৫, অগ্রাহায়ণ ২৪ ১৪৩২, ১৭ জমাদিউস সানি ১৪৪৭

ব্রেকিং

খালেদা জিয়ার লন্ডনযাত্রা আরো পেছাল তফসিল ঘোষণা: বুধবার বিটিভি ও বেতারকে ডেকেছে ইসি মহানবীকে কটূক্তি: তিতুমীরের শিক্ষার্থী বিশ্বজিৎ রিমান্ডে উৎসবমুখর নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে : স্বরাষ্ট্র উপদেষ্টা রিমান্ডে দিলে হার্ট অ্যাটাক করতে পারি: আদালতকে নাসার নজরুল আনিসুল-মঞ্জুর নেতৃত্বে নতুন জোটের আত্মপ্রকাশ ভোট দেওয়ার জন্য প্রবাসী নিবন্ধন দাঁড়াল আড়াই লাখ মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় গৃহকর্মী, ধারণা পুলিশের সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ১৬ জনকে ট্রাইব্যুনালে হাজির ভারতের গোয়া নাইটক্লাব অগ্নিকাণ্ডে নিহত ২৫ জনের মধ্যে নেপালি ৪ জন বেনিনে সেনা হস্তক্ষেপের বিষয়টি নিশ্চিত করল নাইজেরিয়া নিউইয়র্কে ইসরাইল, কাতার ও যুক্তরাষ্ট্রের ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত পেরুর দুর্নীতি বিষয়ক সাংবাদিককে গুলি করে হত্যা

আন্তর্জাতিক

রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ১

 প্রকাশিত: ১৭:৫৭, ১১ নভেম্বর ২০২৫

রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ১

রাশিয়া গতকাল সোমবার পূর্ব ইউক্রেনের ক্রামাটোর্স্ক শহরে ড্রোন হামলা চালিয়েছে।  রাশিয়ার ওই হামলায় এক ব্যক্তি নিহত হয়েছে বলে জানা গেছে। এদিকে খারকিভ অঞ্চলে রাশিয়ার হামলায়  তিন ব্যক্তি আহত হয়েছেন। দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

যুদ্ধ-পূর্ববর্তী ক্রামাটোরস্কের জনসংখ্যা ছিল প্রায়  ১ লাখ ৫০ হাজার,  যা ডোনেটস্ক অঞ্চলের কয়েকটি বেসামরিক কেন্দ্রের মধ্যে একটি যা এখনও ইউক্রেনীয় নিয়ন্ত্রণে রয়েছে।

নগর পরিষদ টেলিগ্রামে এক পোস্টে  জানায়,  সোমবার সন্ধ্যায় ৩০ মিনিটের মধ্যে সাতটি ড্রোন শহরে আঘাত হেনেছে। প্রাথমিক তথ্য অনুসারে, এক ব্যক্তি নিহত হয়েছে।

নগর পরিষদ আরও বলেছে, ‘রাশিয়ার ড্রোন হামলায় বেসামরিক অবকাঠামো এবং আবাসিক ভবনগুলোতে আগুন লেগে যায়। একটি শিক্ষা প্রতিষ্ঠান এবং আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত  হয়েছে।’

গত মাসে ক্রামাটোর্স্কে রাশিয়ান ড্রোন হামলায় দুইজন ইউক্রেনীয় সাংবাদিক নিহত এবং তাদের একজন সহকর্মী আহত হয়। তাদের সংবাদমাধ্যম এবং আঞ্চলিক কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

খারকিভ আঞ্চলিক প্রসিকিউটরের কার্যালয় টেলিগ্রামে লিখেছে, সোমবার উত্তর-পূর্ব খারকিভ অঞ্চলের একটি গ্রামে  রাশিয়ার ড্রোন একটি গাড়িতে আঘাত করে, ফলে তিন ব্যক্তি আহত হয়।

রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধের প্রায় চার বছর পর, উভয় পক্ষই সামরিকভাবে দৃঢ় অবস্থানে রয়েছে।

মস্কোর সেনাবাহিনী সোমবার দাবি করেছে যে তারা বিস্তৃত ফ্রন্ট লাইনের আরও তিনটি গ্রাম দখল করেছে।