মঙ্গলবার ১০ মার্চ ২০২৬, ফাল্গুন ২৬ ১৪৩২, ২১ রমজান ১৪৪৭

ব্রেকিং

আমিরের উপদেষ্টাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পদায়নের চিঠির ব্যাখ্যা দিল জামায়াত নানকের সহকারী বিপ্লবের নির্দেশে হাদিকে হত্যা, জবানবন্দিতে রুবেল থাইল্যান্ডে জ্বালানি সাশ্রয়ে সিঁড়ি ব্যবহার ও বাড়ি থেকে কাজের নির্দেশ ইরান তেল রপ্তানিতে বাধা দিলে ‘২০ গুণ কঠোর’ হামলার হুমকি ট্রাম্পের নেতানিয়াহু নিহত? ইরান ও ইসরায়েলের মিডিয়া যুদ্ধ নেতানিয়াহুর মৃত্যুর সংবাদ ইরানি মিডিয়ায় চরমপপন্থিরা আবার আগের অবস্থায় ফিরছে: র‌্যাব প্রসিকিউটরদের দুর্নীতি বরদাস্ত করা হবে না: প্রধান কৌঁসুলি মধ্যপ্রাচ্যে যুদ্ধ: প্রবাসীদের কল্যাণে নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন নতুন নেতৃত্বে ইসরাইলে প্রথম ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান আমার অনুমোদন ছাড়া ইরানের নতুন নেতা টিকবেন না’: ট্রাম্প অস্ট্রেলিয়ায় আশ্রয় নিলেন পাঁচ ইরানি নারী ফুটবল খেলোয়াড় প্রতিশ্রুতি পূরণ, ‘ফ্যামিলি কার্ড’ বিতরণের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রাইড শেয়ারিং বাইকে দিনে ৫ লিটার তেল দেওয়ার নির্দেশ ইরানের পক্ষে পোস্ট: বাহরাইনে বাংলাদেশি গ্রেপ্তার ঘুরে দাঁড়াচ্ছে এশিয়ার পুঁজিবাজার খুব শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ: ট্রাম্প ইরানের প্রতি কড়া বার্তা এরদোগানের

আন্তর্জাতিক

সৌদি নাগরিকের বিরুদ্ধে জার্মান ক্রিসমাস মার্কেটে হামলার বিচার শুরু

 প্রকাশিত: ১৪:৫২, ১০ নভেম্বর ২০২৫

সৌদি নাগরিকের বিরুদ্ধে জার্মান ক্রিসমাস মার্কেটে হামলার বিচার শুরু

জার্মানির পূর্বাঞ্চলীয় শহর ম্যাগডেবাগের্র একটি ক্রিসমাস মার্কেটে গত বছরের গাড়ি চাপা দিয়ে ছয় জনকে হত্যা ও গাড়ির ধাক্কায় ৩ শতাধিক মানুষকে আহত করার অভিযোগে আজ সোমবার এক সৌদি চিকিৎসকের বিচার শুরু হয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

গত বছরের ২০ ডিসেম্বর পূর্বাঞ্চলীয় শহর ম্যাগডেবার্গে ওই হামলার পর পরই ৫০ বছর বয়সী মনোরোগ বিশেষজ্ঞ তালেব জাওয়াদ আল-আবদুল মোহসেনকে একটি বিধ্বস্ত গাড়ির পাশ থেকে আটক করা হয়।

প্রসিকিউটররা বলছেন, আব্দুল মোহসেন  ইসলামের সমালোচক এবং অতি-ডানপন্থী দৃষ্টিভঙ্গি এবং উগ্র ষড়যন্ত্র তত্ত্বের অনুসারী ‘অসন্তোষ এবং হতাশা’ দ্বারা অনুপ্রাণিত হয়ে এ কাজ করেছেন।

প্রসিকিউটররা বলেন, তিনি ‘যতটা সম্ভব মানুষকে হত্যার’ উদ্দেশ্যে এই হামলা করেন, যা সবাইকে হতবাক করে দেয়। 

দেশটির ক্রিসমাস উৎসবের কয়েক দিন আগে এ হামলা চালানো হয়। 

ওই হামলায়, একটি ভাড়া করা বিএমডব্লিউ গাড়ি ভিড়ের মধ্যে চালিয়ে দেওয়ায় ৯ বছর বয়সী একটি শিশু ও ৪৫ থেকে ৭৫ বছর বয়সী পাঁচ নারী নিহত হন।

নিরাপত্তা সংস্থাগুলো পরবর্তীতে এই হামলা প্রতিরোধের ক্ষেত্রে তাদের গাফিলতির জন্য কঠোর প্রশ্নের সম্মুখীন হয়েছে। কারণ  এর আগে আল-আব্দুল মোহসেন উগ্র ও চরমপন্থী ভাষণ ও সহিংস হুমকি দিয়েছিলেন।

মোহসেনের বিরুদ্ধে ছয়টি হত্যা ও ৩৩৮টি হত্যা চেষ্টার অভিযোগ আনা হবে। আগামী মার্চ মাস পর্যন্ত তার বিচার চলতে পারে।

বিপুল সংখ্যক ভুক্তভোগী ও সাক্ষীর কারণে বিচারটি একটি বিশেষভাবে নির্মিত অস্থায়ী আদালতে অনুষ্ঠিত হবে। কারণ স্যাক্সনি-আনহাল্ট রাজ্যের কোনও বিদ্যমান আদালত কক্ষ এই বিচারের জন্য উপযুক্ত নয়।