বৃহস্পতিবার ১২ মার্চ ২০২৬, ফাল্গুন ২৮ ১৪৩২, ২৩ রমজান ১৪৪৭

ব্রেকিং

ইরান দলকে বিশ্বকাপে ‘স্বাগত জানাবেন’ ট্রাম্প নাহিদ রানার আগুনে বোলিংয়ে পুড়ল পাকিস্তান স্পিকার ও ডেপুটি স্পিকার প্রার্থী মনোনয়ন দেবেন তারেক রহমান নিরাপদ আছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি জামালপুরে স্বামীকে গাছে বেঁধে স্ত্রীকে ধর্ষণ: ৩ জনের মৃত্যুদণ্ড প্রসিকিউটরের ঘুষ দাবি: তদন্তে নেমেছে ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে ৪৩ কোটি টাকা গায়েব, পলাতক কর্মকর্তা ইরান যুদ্ধ নিয়ে মিশ্র বার্তায় বিশ্ববাজারে তেলের দামে অস্থিরতা ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে সমর্থন জানালো উত্তর কোরিয়া ইরানের মাইন স্থাপনকারী নৌযান ধ্বংস করছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প যুদ্ধ চললে উপসাগর থেকে এক ফোঁটা তেলও রপ্তানি হবে না : ইরান সেবা নিয়ে অভিযোগের মধ্যে ফের বাড়ল খুলনায় পানির দাম ববি হাজ্জাজের আসনের ভোটের ফল চ্যালেঞ্জ করলেন মামুনুল হক মধ্যপ্রাচ্যের সংকটে শাহজালাল বিমানবন্দরে ৩৯১ ফ্লাইট বাতিল শিক্ষা প্রতিষ্ঠানের পর্ষদে এমপিদের ফেরানোর তোড়জোড় শুরু ফের বাড়লো সোনা-রুপার দাম

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের সঙ্গে ১৭ বছর পর পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করবে বলিভিয়া

 প্রকাশিত: ১২:৩৮, ৯ নভেম্বর ২০২৫

যুক্তরাষ্ট্রের সঙ্গে ১৭ বছর পর পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করবে বলিভিয়া

দীর্ঘ ১৭ বছর পর যুক্তরাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রদূত পর্যায়ে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করতে যাচ্ছে বলিভিয়া। শনিবার এক যৌথ ঘোষণায় এ তথ্য জানান বলিভিয়ার প্রেসিডেন্ট রদ্রিগো পাজ ও যুক্তরাষ্ট্রের উপ-পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার ল্যান্ডাউ।

লা পাজ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

বলিভিয়ার নতুন মধ্য-ডানপন্থী প্রেসিডেন্ট পাজ বলেন, ‘আমরা এই সম্পর্ক পুনঃস্থাপন করতে যাচ্ছি।’

ল্যান্ডাউ জানান, সম্পর্ক রাষ্ট্রদূত পর্যায় থেকে পুনরায় শুরু হবে।

তৎকালীন বামপন্থী প্রেসিডেন্ট ইভো মোরালেস যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনীতিককে বলিভিয়া থেকে বহিষ্কার করেন। তার অভিযোগ ছিল, ওই মার্কিন দূত তাদের দেশে একটি ডানপন্থী ষড়যন্ত্রে জড়িত। পাল্টা প্রতিক্রিয়ায় ওয়াশিংটনও বলিভিয়ার রাষ্ট্রদূতকে বহিষ্কার করে।