শনিবার ১৩ জুন ২০২৬, জ্যৈষ্ঠ ৩০ ১৪৩৩

ব্রেকিং

বিশ্ব চ্যাম্পিয়নদের আবার হারিয়ে ঐতিহাসিক সিরিজ জয় সামাজিক সুরক্ষায় বরাদ্দ বাড়ছে ১৩% পোশাক খাতসহ দেশি শিল্প ‘সুরক্ষায়’ কর ছাড় ঘাটতি মেটাতে নিট বিদেশি ঋণ দ্বিগুণ করার লক্ষ্য বাজেট ‘ব্যবসায়বান্ধব’, কার্যকর বাস্তবায়ন জরুরি: ডিসিসিআই ব্যাংক হিসাবে ৪ লাখ টাকা হলে আবগারি শুল্ক ‘সৃজনশীল অর্থনীতি’ উন্নয়নে ৩০০ কোটি টাকা বরাদ্দ স্থিতিশীলতায় ফেরার বাজেটে ব্যয় বাড়ল ১৯% ছয় শিশুর মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল মন্ত্রিসভায় বাজেট অনুমোদন কল্যাণ রাষ্ট্রের ভিত্তি দেওয়াই বাজেটের লক্ষ্য: অর্থমন্ত্রী গাইবান্ধায় বিএনপি-জামায়াত ধাওয়া-পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া টানা ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষে আজ মধ্যরাতে সাগরে নামবেন জেলেরা বান্দরবান সদর হাসপাতালে বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মৃত্যু

আন্তর্জাতিক

শিগগিরই ফ্রান্স ম্যাক্রোর হাত থেকে রেহাই পাবে: এরদোগান

 প্রকাশিত: ০৯:৪৫, ৫ ডিসেম্বর ২০২০

শিগগিরই ফ্রান্স ম্যাক্রোর হাত থেকে রেহাই পাবে: এরদোগান

ফের ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোকে একহাত নিলেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান। শুক্রবার এরদোগান বলেছেন, শিগগিরই ফ্রান্স ম্যাক্রোর হাত থেকে রেহাই পাবে।

ইস্তাম্বুলে শুক্রবারের নামাজের পর সাংবাদিকদের এরদোগান বলেন, ম্যাক্রো হচ্ছে ফ্রান্সের জন্য ঝামেলার। ম্যাক্রো এবং ফ্রান্স খুবই বিপজ্জনক সময় পার করছে। আমি আশা করছি যথাসম্ভব ফ্রান্স ম্যাক্রোর হাত থেকে মুক্তি পাবে।

এছাড়া এরদোগান বলেন, ফরাসীদের উচিৎ ম্যাক্রোকে ‘ছুঁড়ে’ ফেলে দেওয়া।

এদিকে এরদোগানের এমন মন্তব্যের পর ম্যাক্রো সম্মান জানানোর আহ্বান জানিয়েছেন। এছাড়া ম্যাক্রো বলেন, এরদোগান তুর্কি নাগরিকদের স্বাধীনতা খর্ব করেছেন।

সাম্প্রতিক মাসগুলোতে তুরস্ক এবং ফ্রান্সের মধ্যে চরম কথার লড়াই চলছে। সেইসঙ্গে দেশ দুইটির মধ্যে বেড়েছে উত্তেজনা।অক্টোবরে ম্যাক্রো ইসলাম বিশ্বব্যাপী ‘সংকটে আছে’- এমন মন্তব্য করলে এরদোগান মুসলিম বিশ্বকে ফরাসী পণ্য বয়কটের ডাক দেন। একই মাসে এরদোগান ম্যাক্রোর মানসিক চিকিৎসা করানোর কথা বলেন।

অনলাইন নিউজ পোর্টাল