বুধবার ২৫ মার্চ ২০২৬, চৈত্র ১১ ১৪৩২, ০৬ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

জ্বালানি সংকট সামলাতে কোভিডকালের নিয়মে ফেরার চিন্তায় এশিয়ার দেশগুলো দৌলতদিয়া ফেরি ঘাটে অর্ধশতাধিক যাত্রী নিয়ে বাস পদ্মায়, হতাহতের শঙ্কা ২০২৭ সাল থেকে এসএসসির বিষয় কমানোর চিন্তা স্পট মার্কেট থেকে আরো ২ কার্গো এলএনজি কিনছে সরকার মানিকগঞ্জে নদীতে গোসলে নেমে ভাই-বোনের মৃত্যু নতুন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল জেনারেল মাসুদকে এবার দুর্নীতি মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন শিশুদের স্বাস্থ্য ও শিক্ষায় জোর দেওয়ার তাগিদ জোবাইদা রহমানের প্রাথমিকের ‘আটকে যাওয়া’ বৃত্তি পরীক্ষা শুরু ১৫ এপ্রিল যুদ্ধ বন্ধের আলোচনায় ভ্যান্স-রুবিও, ‘শুনতে আগ্রহী’ ইরান মধ্যপ্রাচ্যে আরও ‘তিন-চার হাজার সেনা পাঠাতে যাচ্ছে’ যুক্তরাষ্ট্র কক্সবাজারে ছুরিকাঘাতে ‘জুলাই যোদ্ধা’ নিহত স্বাধীনতা দিবস ঘিরে স্মারক ডাক টিকেট উন্মোচন প্রধানমন্ত্রীর ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের পাঁচ শর্ত

আন্তর্জাতিক

বেসামরিক আফগানদের হত্যার দায়ে ১০ অস্ট্রেলীয় সেনা বরখাস্ত

 প্রকাশিত: ১৯:৫৯, ২৬ নভেম্বর ২০২০

বেসামরিক আফগানদের হত্যার দায়ে ১০ অস্ট্রেলীয় সেনা বরখাস্ত

আফগানিস্তানে বেসামরিক নাগরিকদের হত্যার দায়ে নিজ দেশের ১০ সেনা সদস্যকে বরখাস্ত করেছে অস্ট্রেলিয়া। সম্প্রতি অস্ট্রেলীয় সেনাদের বিরুদ্ধে আফগান নাগরিকদের বিনা অপরাধে হত্যা করার বিশ্বাসযোগ্য প্রমাণ মেলার পর এই সিদ্ধান্ত নেয়া হল।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমসমূহ জানিয়েছে, মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো বাহিনীর অংশ হিসেবে আফগানিস্তানে অস্ট্রেলিয়ার বিশেষ বাহিনীর এসব সেনারা নিযুক্ত ছিল।

গত সপ্তাহে একটি স্বাধীন তদন্ত সংস্থার প্রতিবেদনে উল্লেখ করা হয়, ৩৯ জন নিরস্ত্র বেসামরিক আফগান নাগরিককে হত্যা করেছে ১৯ জন অস্টেলিয় সেনা।

জানা গেছে, অভিযুক্ত ১৯ সেনাদের মধ্যে কয়েকজন কর্মরত রয়েছেন এবং অনেকে অবসরে চলে গিয়েছেন। তবে ওই প্রতিবেদনে কারো নাম প্রকাশ করা হয়নি।

এদিকে, অস্ট্রেলিয়ার পক্ষ থেকে অভিযুক্ত সেনাদের কয়েকজনকে বরখাস্ত করা বিষয়ে এখনো কোনো মন্তব্য করা হয়নি। তবে দেশটির শীর্ষস্থানীয় একজন প্রতিরক্ষা কর্মকর্তা প্রতিবেদনটি প্রকাশের পর আফগানিস্তানের কাছে ক্ষমা চেয়েছেন।

অনলাইন নিউজ পোর্টাল