বৃহস্পতিবার ১২ মার্চ ২০২৬, ফাল্গুন ২৮ ১৪৩২, ২৩ রমজান ১৪৪৭

ব্রেকিং

ইরান দলকে বিশ্বকাপে ‘স্বাগত জানাবেন’ ট্রাম্প নাহিদ রানার আগুনে বোলিংয়ে পুড়ল পাকিস্তান স্পিকার ও ডেপুটি স্পিকার প্রার্থী মনোনয়ন দেবেন তারেক রহমান নিরাপদ আছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি জামালপুরে স্বামীকে গাছে বেঁধে স্ত্রীকে ধর্ষণ: ৩ জনের মৃত্যুদণ্ড প্রসিকিউটরের ঘুষ দাবি: তদন্তে নেমেছে ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে ৪৩ কোটি টাকা গায়েব, পলাতক কর্মকর্তা ইরান যুদ্ধ নিয়ে মিশ্র বার্তায় বিশ্ববাজারে তেলের দামে অস্থিরতা ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে সমর্থন জানালো উত্তর কোরিয়া ইরানের মাইন স্থাপনকারী নৌযান ধ্বংস করছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প যুদ্ধ চললে উপসাগর থেকে এক ফোঁটা তেলও রপ্তানি হবে না : ইরান সেবা নিয়ে অভিযোগের মধ্যে ফের বাড়ল খুলনায় পানির দাম ববি হাজ্জাজের আসনের ভোটের ফল চ্যালেঞ্জ করলেন মামুনুল হক মধ্যপ্রাচ্যের সংকটে শাহজালাল বিমানবন্দরে ৩৯১ ফ্লাইট বাতিল শিক্ষা প্রতিষ্ঠানের পর্ষদে এমপিদের ফেরানোর তোড়জোড় শুরু ফের বাড়লো সোনা-রুপার দাম

আন্তর্জাতিক

ঢাকায় হজযাত্রীদের শতভাগ ইমিগ্রেশন: সৌদি রাষ্ট্রদূত

 প্রকাশিত: ২৩:১৫, ৯ মে ২০২৩

ঢাকায় হজযাত্রীদের শতভাগ ইমিগ্রেশন: সৌদি রাষ্ট্রদূত

সৌদি রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান জানিয়েছেন, হজযাত্রীদের শতভাগ ইমিগ্রেশন ঢাকায় করার প্রস্তুতি নেওয়া হয়েছে। এ লক্ষ্যে আগামীকাল বুধবার সৌদি প্রতিনিধিদল ঢাকায় আসছে।

মঙ্গলবার ৯ মে ২০২৩,  ঢাকার সৌদি দূতাবাসে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

সৌদি রাষ্ট্রদূত সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, হজযাত্রীদের ঢাকায় ইমিগ্রেশন ১০০ ভাগ নিশ্চিত করতে চাই। সে লক্ষ্যে পদক্ষেপ নেওয়া হয়েছে। সে জন্য আগামীকাল সৌদি প্রতিনিধিদল আসছে। হজ ফ্লাইট শুরুর আগেই হজযাত্রীদের ভিসা সম্পন্ন হবে বলে প্রত্যাশা করেন তিনি।

অপর প্রশ্নের উত্তরে সৌদি রাষ্ট্রদূত বলেন, ৫৫১ জন বাংলাদেশিকে পোর্ট সুদান থেকে ফিরিয়ে আনতে সৌদি আরব সহযোগিতা করছে। এছাড়া সুদান প্রবাসীদের আশ্রয় ও ফিরিয়ে আনতে সহায়তা দিচ্ছে সৌদি আরব।

সৌদি বাদশার পক্ষ থেকে ৭৫ টন খেজুর উপহার দেওয়া হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম এশিয়া অনুবিভাগের মহাপরিচালক শফিকুর রহমানের কাছে এই খেজুর হস্তান্তর করেন সৌদি রাষ্ট্রদূত।

অনলাইন নিউজ পোর্টাল ২৪