মঙ্গলবার ১০ ফেব্রুয়ারি ২০২৬, মাঘ ২৭ ১৪৩২, ২২ শা'বান ১৪৪৭

ব্রেকিং

সবাইকে সঙ্গে নিয়ে আগামীর বাংলাদেশ গড়তে চাই: জাতির উদ্দেশে তারেক রহমান পরিবর্তনের ‘মহা সুযোগ’, আসুন কাজে লাগাই: ভোটের ভাষণে জামায়াত আমির ভোটকেন্দ্রে নেওয়া যাবে মোবাইল ফোন, নিষেধাজ্ঞা তুলছে ইসি পদত্যাগ করলেন বিচারপতি মামনুন রহমান ও নাইমা হায়দার সাংবাদিক-পর্যবেক্ষকরা কেন্দ্রে মোবাইল ব্যবহার করতে পারবেন: ইসি নির্বাচনে কোনো হুমকি নেই: ডিএমপি কমিশনার হাদি হত্যা: প্রতিবেদন দাখিলে ফের সময় পেল সিআইডি র‌্যাব ও ডিজিএফআইয়ের বিলুপ্তি চাইলেন ইকবাল করিম ভূঁইয়া সুদহার অপরিবর্তিত রেখে নতুন মুদ্রানীতি বিমান বাহিনীর ড্রোন থেকে ভোটের মাঠ লাইভ দেখবে ইসি ও সরকার নির্বাচন: দ্রুত বিচারে মাঠে নামছেন ৬৫৫ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নির্বাচনে ঐতিহাসিক জয়, ক্ষমতা সুসংহত হল জাপানের ‘লৌহমানবী’ তাকাইচির মিডিয়া টাইকুন জিমি লাইয়ের ২০ বছরের কারাদণ্ড

আন্তর্জাতিক

করোনাভাইরাসের সংক্রমণ রোধে নতুন করে লকডাউনে যাচ্ছে ব্রিটেন

 প্রকাশিত: ১৬:১২, ২২ সেপ্টেম্বর ২০২০

করোনাভাইরাসের সংক্রমণ রোধে নতুন করে লকডাউনে যাচ্ছে ব্রিটেন

করোনাভাইরাসের সংক্রমণ রোধে নতুন করে লকডাউনে যাচ্ছে ব্রিটেন। মঙ্লবার দেশটির পার্লামেন্টে এ সংক্রান্ত একটি সিদ্ধান্ত নেয়া হবে। এর আগে করোনাভাইরাস ছড়িয়ে পড়া রোধে, সহায়তা করতে ইংল্যান্ডের সমস্ত পাব, বার, রেস্তোঁরা এবং অন্যান্য আতিথেয়তার জায়গাগুলির বৃহস্পতিবার থেকে রাত ১০টায় বন্ধ করার ঘোষণা দেয় সরকার। এই আইন কেবলমাত্র টেবিল পরিষেবায় সীমাবদ্ধ থাকবে।

মঙ্গলবার জাতির উদ্দেশ্যে সরাসরি সম্প্রচারিত হওয়ার আগে প্রধানমন্ত্রী সংসদে এই পদক্ষেপের কথা জানিয়েছেন।

অনেক জায়গায় স্থানীয় কাউন্সিল গুলো ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে ছয় জনের নীতি মানার সাথে ক্রেতাদের ব্যাক্তিগত তথ্য সংরক্ষণের জন্য নির্দেশনা দিয়েছে। নতুন নির্দেশনায় সেবা খাতে জড়িত কর্মচারীদের তথ্য ও সরক্ষণের  জন্য বলা হয়েছে।

যুক্তরাজ্যের কভিড ১৯ এর সতর্কতা স্তর ৪ এ চলে গেছে, যার অর্থ সংক্রমণ ‘উচ্চতর বা দ্রুত বৃদ্ধি পাচ্ছে’।

বরিস জনসনও আশা করেন যে লোকেরা সামাজিক দূরত্বের নির্দেশিকা অনুসরণ করে, মুখের মাস্ক বা আচ্ছাদন পরে এবং নিয়মিত তাদের হাত ধোয়ার অভ্যাস চালু রাখবেন। এবং সংবাদপত্রের প্রতিবেদন অনুসারে, তিনি লোকদের বাড়ি থেকে কাজ করার জন্য অনুরোধ করবেন যেখানে এটি ব্যবসায়ে নেতিবাচক প্রভাব না ফেলে।

অনলাইন নিউজ পোর্টাল