রোববার ২৯ মার্চ ২০২৬, চৈত্র ১৫ ১৪৩২, ১০ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

ময়মনসিংহে অবৈধভাবে মজুদ করা ২৪ হাজার লিটার জ্বালানি জব্দ চব্বিশকে স্বাধীনতার সমান করলে ‘বিপর্যয় হবে’: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জ্বালানি সরবরাহে ডিপোতে নতুন সময়সূচি দিল বিপিসি ঈদের পর প্রবাসীদের কর্মস্থলে ফেরা কঠিন, ফ্লাইট বিপর্যয়ে দুর্ভোগ শুধু খার্গ নয়, যুক্তরাষ্ট্রের নজর ইরানের আরও সাত দ্বীপে সংসদে শব্দযন্ত্রের বিভ্রাট ‘অন্তর্ঘাত’ কি না, তদন্তে কমিটি এই পোশাকে পুলিশ সন্তুষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়ল হুতিরা ইরানিরা চার সপ্তাহ ধরে ‘ডিজিটাল অন্ধকারে’ সরকার বলছে সংকট নেই: পাম্প কোথাও বন্ধ, কোথাও লম্বা লাইন দেশের পেট্রল পাম্পে ‘ট্যাগ অফিসার’ নিয়োগের সিদ্ধান্ত দৌলত‌দিয়ায় বাসডু‌বি: চতুর্থ দি‌নেও উদ্ধার অ‌ভিযান চলছে প্রায় ৪০ দিনের ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রোববার বেড়েছে সোনার দাম, প্রতিভরি ২৩৭০১২ টাকা সৌদি আরবে বিমানঘাঁটিতে ইরানি হামলায় ১২ মার্কিন সেনা আহত নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি গ্রেপ্তার

স্বাস্থ্য

ডেঙ্গু: একদিনে ভর্তি ১০২৯ রোগী, মৃত্যু ৪ জনের

 প্রকাশিত: ১৯:৩৬, ২৪ অক্টোবর ২০২৪

ডেঙ্গু: একদিনে ভর্তি ১০২৯ রোগী, মৃত্যু ৪ জনের

বাংলাদেশে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১০২৯ জন; এই সময়ে মশাবাহিত এ রোগে ৪ জনের মৃত্যৃ হয়েছে।

এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে ৫৪ হাজার ২২৫ জন হল। তাদের মধ্যে ২৬৮ জনের প্রাণ কেড়ে নিয়েছে ডেঙ্গু।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, নতুন রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ৩৯৯ জন, ঢাকা বিভাগে ১৯৭ জন, ময়মনসিংহে ২৫ জন, চট্টগ্রামে ১৪৩ জন, খুলনায় ১৩২ জন, রাজশাহী বিভাগে ২১ জন, রংপুর বিভাগে ১৯ জন, বরিশাল বিভাগে ৮৮ জন এবং সিলেট বিভাগে ৫ জন রোগী ভর্তি হয়েছেন।

গত এক দিনে যারা মারা গেছেন, তাদের মধ্যে দুজন ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালে এবং একজন ঢাকা উত্তর সিটি করপোরেশন এবং একজন বরিশাল বিভাগের হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

বৃহস্পতিবার পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৫০ হাজার ১২৪ জন রোগী। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৩৮৩৩ জন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি ১৮৬০ জন; আর ১৯৭৩ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি।

এ বছর মোট ভর্তি রোগীদের মধ্যে ৩১ হাজার ৩৩৭ জন ঢাকার বাইরের রোগী। ঢাকার দুই মহানগর এলাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ২২ হাজার ৮৮৮ জন।

অক্টোবরের প্রথম ২৪ দিনে ২৩ হাজার ২৮৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। মৃত্যু হয়েছে ১০৫ জনের। এ বছর এক মাসে এটাই সর্বোচ্চ ভর্তি ও মৃত্যু।

স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।