শনিবার ০৭ মার্চ ২০২৬, ফাল্গুন ২৩ ১৪৩২, ১৮ রমজান ১৪৪৭

ব্রেকিং

হরমুজ প্রণালি ছেড়ে আসা ১২ জাহাজ চট্টগ্রামে সীমিতভাবে মধ্যপ্রাচ্য ফ্লাইট চালু ৭ মার্চের ভাষণ বাজিয়ে মগবাজারে পদযাত্রা, চানখারপুলে দুজন আটক ছুটির দিনেও কার্যালয়ে ব্যস্ত সময় পার করলেন প্রধানমন্ত্রী খাগড়াছড়িতে ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যার অভিযোগ জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: মন্ত্রী হঠাৎ হাসপাতাল পরিদর্শনে মন্ত্রী, নেই অর্ধেক চিকিৎসক মধ্যপ্রাচ্য সংকটে ৮ দিনে ঢাকা থেকে বাতিল ২৬৮ ফ্লাইট ইরানে স্থল অভিযানে নামার আভাস কুর্দি সংগঠনের যুদ্ধ গড়াল দ্বিতীয় সপ্তাহে, ট্রাম্প চান ইরানের `নিঃশর্ত আত্মসমর্পণ` ইরানে ভয়াবহ বিমান হামলা: নিহত ১৩০০ ছাড়ানোর আশঙ্কা রাতভর ৮০ যুদ্ধবিমান থেকে ইরানে গোলাবর্ষণ এবার তেহরানে প্রাইমারি স্কুলে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলা রাতে ইরানে ‘সবচেয়ে বেশি বোমাবর্ষণ’ হবে, মার্কিন অর্থমন্ত্রীর পূর্বাভাস

জাতীয়

জ্বালানি তেল পাচার রোধে সোনামসজিদ স্থলবন্দরে বিজিবি’র চেকপোস্ট

 প্রকাশিত: ২০:৫১, ৭ মার্চ ২০২৬

জ্বালানি তেল পাচার রোধে সোনামসজিদ স্থলবন্দরে বিজিবি’র চেকপোস্ট

জ্বালানি তেল পাচার রোধে চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে ভারত থেকে আসা পণ্যবাহী ট্রাকের জ্বালানি ট্যাংক পরিমাপ করার পর বাংলাদেশে প্রবেশের অনুমতি দিচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ শনিবার সকাল থেকে সোনা মসজিদ স্থলবন্দরের শূন্যরেখায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তেল পরিমাপ কার্যক্রম শুরু করে বিজিবি’র মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।

আজ শনিবার বিকেলে বিজিবি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজিবি সূত্রে জানা যায়, সোনা মসজিদ স্থলবন্দরের অস্থায়ী চেকপোস্টে ভারত থেকে আসা প্রতিটি পণ্যবাহী ট্রাকের জ্বালানি ট্যাংকে কতটুকু তেল রয়েছে তা প্রথমে পরিমাপ করা হচ্ছে। পরবর্তীতে সেই তথ্য নথিভুক্ত করে ট্রাকগুলোকে বাংলাদেশে প্রবেশের অনুমতি দেয়া হচ্ছে। একই নিয়ম ফেরার সময়ও অনুসরণ করা হচ্ছে। পণ্য খালাস শেষে ভারতমুখী হওয়ার আগে আবারও ট্রাকের তেলের ট্যাংক পরীক্ষা করা হচ্ছে। এতে করে বাংলাদেশে প্রবেশকালে ও ফেরার সময় ভারতীয় গাড়িগুলোর জ্বালানি তেলের পরিমাণ যাচাই করা সম্ভব হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করে বিজিবি’র মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, দেশ থেকে জ্বালানি তেলের পাচার ঠেকাতে এ বিশেষ চেকপোস্ট স্থাপন করা হয়েছে। জ্বালানি তেলের পাশাপাশি পুরো গাড়ি তল্লাশি করা হচ্ছে। সীমান্তের অন্যান্য পয়েন্টেও নজরদারি বাড়ানো হয়েছে বলে তিনি উল্লেখ করেন।