শনিবার ০৭ মার্চ ২০২৬, ফাল্গুন ২৩ ১৪৩২, ১৮ রমজান ১৪৪৭

ব্রেকিং

হঠাৎ হাসপাতাল পরিদর্শনে মন্ত্রী, নেই অর্ধেক চিকিৎসক মধ্যপ্রাচ্য সংকটে ৮ দিনে ঢাকা থেকে বাতিল ২৬৮ ফ্লাইট ইরানে স্থল অভিযানে নামার আভাস কুর্দি সংগঠনের যুদ্ধ গড়াল দ্বিতীয় সপ্তাহে, ট্রাম্প চান ইরানের `নিঃশর্ত আত্মসমর্পণ` ইরানে ভয়াবহ বিমান হামলা: নিহত ১৩০০ ছাড়ানোর আশঙ্কা রাতভর ৮০ যুদ্ধবিমান থেকে ইরানে গোলাবর্ষণ জুলাইয়ের হৃত স্বপ্ন পুনরুদ্ধারে এলো নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম, নেতৃত্বে মাহফুজ আলম মানিকগঞ্জে ইয়াবাসহ দুই ‘মাদক কারবারি’ আটক ঢাকায় এক রাতে ঝরে গেল ৫ প্রাণ ঐতিহাসিক ৭ মার্চ আজ এবার তেহরানে প্রাইমারি স্কুলে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলা রাতে ইরানে ‘সবচেয়ে বেশি বোমাবর্ষণ’ হবে, মার্কিন অর্থমন্ত্রীর পূর্বাভাস

আন্তর্জাতিক

ইরানে ভয়াবহ বিমান হামলা: নিহত ১৩০০ ছাড়ানোর আশঙ্কা

 প্রকাশিত: ১৫:২৫, ৭ মার্চ ২০২৬

ইরানে ভয়াবহ বিমান হামলা: নিহত ১৩০০ ছাড়ানোর আশঙ্কা

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসন শুরুর পর ইতোমধ্যে ১৩০০ জন নিহত হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা আল জাজিরা।

এক প্রতিবেদনে তারা জানিয়েছে, গত পরশু এক প্রতিবেদন থেকে জানা গিয়েছিল, নিহতের সংখ্যা ১,৩০০ জনে দাঁড়িয়েছে এবং আরও অসংখ্য মানুষ আহত হয়েছেন।

বর্তমানে যেভাবে অনবরত হামলা চলছে, তাতে নিহতের সংখ্যা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

আল জাজিরা বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ বিভিন্ন সূত্রের বরাতে জানিয়েছে, হাসপাতাল, স্কুল ও পার্কিং এলাকাগুলোকে লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে।

‘পুলিশ পার্ক’ নামের একটি পার্ককেও হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে।

বর্তমানে অত্যন্ত বিস্তৃত পরিসরের এলাকাগুলোতে হামলা চালানো হচ্ছে।