শনিবার ০৭ মার্চ ২০২৬, ফাল্গুন ২৩ ১৪৩২, ১৮ রমজান ১৪৪৭

ব্রেকিং

হরমুজ প্রণালি ছেড়ে আসা ১২ জাহাজ চট্টগ্রামে সীমিতভাবে মধ্যপ্রাচ্য ফ্লাইট চালু ৭ মার্চের ভাষণ বাজিয়ে মগবাজারে পদযাত্রা, চানখারপুলে দুজন আটক ছুটির দিনেও কার্যালয়ে ব্যস্ত সময় পার করলেন প্রধানমন্ত্রী খাগড়াছড়িতে ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যার অভিযোগ জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: মন্ত্রী হঠাৎ হাসপাতাল পরিদর্শনে মন্ত্রী, নেই অর্ধেক চিকিৎসক মধ্যপ্রাচ্য সংকটে ৮ দিনে ঢাকা থেকে বাতিল ২৬৮ ফ্লাইট ইরানে স্থল অভিযানে নামার আভাস কুর্দি সংগঠনের যুদ্ধ গড়াল দ্বিতীয় সপ্তাহে, ট্রাম্প চান ইরানের `নিঃশর্ত আত্মসমর্পণ` ইরানে ভয়াবহ বিমান হামলা: নিহত ১৩০০ ছাড়ানোর আশঙ্কা রাতভর ৮০ যুদ্ধবিমান থেকে ইরানে গোলাবর্ষণ এবার তেহরানে প্রাইমারি স্কুলে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলা রাতে ইরানে ‘সবচেয়ে বেশি বোমাবর্ষণ’ হবে, মার্কিন অর্থমন্ত্রীর পূর্বাভাস

ইসলাম

বিতির নামাযে দ্বিতীয় না তৃতীয় রাকাত—সন্দেহ হলে কী করতে হবে?

 প্রকাশিত: ১৮:৫১, ৭ মার্চ ২০২৬

বিতির নামাযে দ্বিতীয় না তৃতীয় রাকাত—সন্দেহ হলে কী করতে হবে?

প্রশ্ন:হুজুর, বিতির নামাযে আমি প্রায় সময়ই সন্দেহে পড়ে যাই যে, নামায দুই রাকাত হয়েছে, না তিন রাকাত। পরে দুই রাকাত ধরে নিয়েই নামায শেষ করি এবং শেষে সাহু সিজদা করি। সেদিন এ ব্যাপারে একজন আলেমকে জিজ্ঞেস করলে তিনি বলেন যে, বিতির নামাযে এরকম সন্দেহে পড়লে দ্বিতীয় রাকাত এবং তৃতীয় রাকাত উভয় রাকাতেই কুনুত পড়তে হবে।

হুজুরের কাছে জানতে চাই, উক্ত আলেম কি ঠিক বলেছেন? বিতির নামাযে এরকম সন্দেহ হলে আমার কী করা উচিত?

উত্তর:জ্বী, উক্ত আলেম ঠিকই বলেছেন। কারো যদি বিতির নামাযে দ্বিতীয় রাকাত না তৃতীয় রাকাত— এ নিয়ে সন্দেহ হয় এবং কোনো এক দিক স্থীর করতে না পারে তাহলে নিয়ম হল, শেষ দুই রাকাতেই সে দুআয়ে কুনূত পড়বে এবং নামায শেষে সাহু সিজদা করবে।

উল্লেখ্য, নামাযে প্রায়শই রাকাত সংখ্যা নিয়ে সন্দেহে পড়া উদাসীনতার লক্ষণ। তাই নামাযে আরো মনোযোগী হওয়া কাম্য।

* >التجنيس والمزيد< ২/৯১ : رجل شك في الوتر وهو في حالة القيام أنه في الثانية أو الثالثة، يتم الركعة ويقنت فيها لجواز أنها الثالثة، ثم يقعد ويقوم فيضيف إليها ركعة أخرى ويقنت فيها أيضا، وهو المختار.

—আলমুহীতুর রাযাবী ১/২৮৩; ফাতাওয়া তাতারখানিয়া ২/৩৪৫; আলবাহরুর রায়েক ২/৪১; শরহুল মুনইয়া, পৃ. ৪২১

মাসিক আল- কাউসার