শনিবার ০৭ মার্চ ২০২৬, ফাল্গুন ২৩ ১৪৩২, ১৮ রমজান ১৪৪৭

ব্রেকিং

হরমুজ প্রণালি ছেড়ে আসা ১২ জাহাজ চট্টগ্রামে সীমিতভাবে মধ্যপ্রাচ্য ফ্লাইট চালু ৭ মার্চের ভাষণ বাজিয়ে মগবাজারে পদযাত্রা, চানখারপুলে দুজন আটক ছুটির দিনেও কার্যালয়ে ব্যস্ত সময় পার করলেন প্রধানমন্ত্রী খাগড়াছড়িতে ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যার অভিযোগ জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: মন্ত্রী হঠাৎ হাসপাতাল পরিদর্শনে মন্ত্রী, নেই অর্ধেক চিকিৎসক মধ্যপ্রাচ্য সংকটে ৮ দিনে ঢাকা থেকে বাতিল ২৬৮ ফ্লাইট ইরানে স্থল অভিযানে নামার আভাস কুর্দি সংগঠনের যুদ্ধ গড়াল দ্বিতীয় সপ্তাহে, ট্রাম্প চান ইরানের `নিঃশর্ত আত্মসমর্পণ` ইরানে ভয়াবহ বিমান হামলা: নিহত ১৩০০ ছাড়ানোর আশঙ্কা রাতভর ৮০ যুদ্ধবিমান থেকে ইরানে গোলাবর্ষণ এবার তেহরানে প্রাইমারি স্কুলে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলা রাতে ইরানে ‘সবচেয়ে বেশি বোমাবর্ষণ’ হবে, মার্কিন অর্থমন্ত্রীর পূর্বাভাস

জাতীয়

জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: মন্ত্রী

 প্রকাশিত: ১৮:৫৪, ৭ মার্চ ২০২৬

জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: মন্ত্রী

দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে এবং এ নিয়ে সাধারণ মানুষের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি জানান, আগামী ৯ মার্চ দেশে আরও দুটি তেলের জাহাজ (ভেসেল) পৌঁছাবে।

শনিবার (৭ মার্চ) বিকেলে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। বিকেল সাড়ে ৩টায় কার্যালয়ের ৪ নম্বর গেটে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রী।

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘জ্বালানি তেল নিয়ে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের প্যানিক বা আতঙ্ক কাজ করছে, যার কোনো যৌক্তিকতা নেই। তেলের পর্যাপ্ত মজুত আমাদের রয়েছে। এছাড়া সরকার বিকল্প উৎস থেকেও তেল সংগ্রহের নিরবচ্ছিন্ন চেষ্টা চালিয়ে যাচ্ছে।’

অসাধু তৎপরতা ও বাজার নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপের কথা জানিয়ে তিনি বলেন, ‘জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখতে আগামীকাল (রোববার) থেকেই মাঠে নামছে ভ্রাম্যমাণ আদালত।

কেউ যেন কৃত্রিম সংকট তৈরি করতে না পারে, সেজন্য মোবাইল কোর্ট কাজ শুরু করবে।’

দেশবাসীকে আশ্বস্ত করে মন্ত্রী বলেন, ‘তেল নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। সরবরাহ স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। ৯ তারিখের পর পরিস্থিতির আরও উন্নতি হবে।'

এর আগে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে দেশের বর্তমান জ্বালানি পরিস্থিতি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন মন্ত্রী।