শনিবার ১৩ জুন ২০২৬, জ্যৈষ্ঠ ৩০ ১৪৩৩

ব্রেকিং

বিশ্ব চ্যাম্পিয়নদের আবার হারিয়ে ঐতিহাসিক সিরিজ জয় সামাজিক সুরক্ষায় বরাদ্দ বাড়ছে ১৩% পোশাক খাতসহ দেশি শিল্প ‘সুরক্ষায়’ কর ছাড় ঘাটতি মেটাতে নিট বিদেশি ঋণ দ্বিগুণ করার লক্ষ্য বাজেট ‘ব্যবসায়বান্ধব’, কার্যকর বাস্তবায়ন জরুরি: ডিসিসিআই ব্যাংক হিসাবে ৪ লাখ টাকা হলে আবগারি শুল্ক ‘সৃজনশীল অর্থনীতি’ উন্নয়নে ৩০০ কোটি টাকা বরাদ্দ স্থিতিশীলতায় ফেরার বাজেটে ব্যয় বাড়ল ১৯% ছয় শিশুর মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল মন্ত্রিসভায় বাজেট অনুমোদন কল্যাণ রাষ্ট্রের ভিত্তি দেওয়াই বাজেটের লক্ষ্য: অর্থমন্ত্রী গাইবান্ধায় বিএনপি-জামায়াত ধাওয়া-পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া টানা ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষে আজ মধ্যরাতে সাগরে নামবেন জেলেরা বান্দরবান সদর হাসপাতালে বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মৃত্যু

স্বাস্থ্য

লাফিয়ে লাফিয়ে বাড়ছে শনাক্ত, এবার ২৩২

 প্রকাশিত: ১৭:৪১, ১৫ জুন ২০২২

লাফিয়ে লাফিয়ে বাড়ছে শনাক্ত, এবার ২৩২

গত ২৪ ঘণ্টায় দেশে আরও নতুন ২৩২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫৪ হাজার ৬৩৭ জনে। শনাক্তের হার ৩ দশমিক ৮৮ শতাংশ।

এ সময়ের মধ্যে করোনায় কারো মৃত্যু হয়নি। ফলে মোট মারা যাওয়ার সংখ্যা ২৯ হাজার ১৩১ জন অপরিবর্তিত থাকল।

আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গত ১৭ মার্চ ২৩৩ জন রোগী পাওয়া গিয়েছিল। এর তিন মাস পর আজ দুইশোর বেশি রোগী পাওয়ার খবর এলো। 

গত ২৬ মার্চ রোজকার শনাক্ত ১০০’র নিচে নেমে গিয়েছিল। এর ধারাবাহিকতায় গত ৫ মে পাওয়া যায় মাত্র ৪ জন রোগী। কিন্তু ২২ মের পর থেকে রোজ সংক্রমিত রোগীর সংখ্যা বাড়ছে।

রোববার ১১ সপ্তাহ পর ফের দিনে শনাক্তের সংখ্যা ১০০ ছাড়ায়। সেদিন ১০৯ জন রোগী পাওয়া যায়। পরের দিন সোমবার পাওয়া যায় ১২৮ জন। গতকাল তা বেড়ে হয় ১৬২ জন। আর আজ বুধবার তা ২০০ ছাড়িয়ে ২৩২ জন হয়ে গেল। 

আজ স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, শেষ ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৮৮ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫ হাজার ৫০৪ জন। ২৪ ঘণ্টায় ৫ হাজার ৯৮৮টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৫ হাজার ৯৮৬টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩ দশমিক ৮৮ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৭ শতাংশ।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।