বুধবার ১১ ফেব্রুয়ারি ২০২৬, মাঘ ২৯ ১৪৩২, ২৩ শা'বান ১৪৪৭

ব্রেকিং

শঙ্কামুক্ত ও বিশ্বাসযোগ্য নির্বাচন করতে ‘সম্পূর্ণ দৃঢ়প্রতিজ্ঞ’: প্রধান উপদেষ্টা উৎস ও ব্যবহারের খাত বৈধ হলে ৫ কোটি টাকা বহনেও সমস্যা নেই: ইসি ভোটকেন্দ্রে যারা নাশকতা করতে আসবে, ঝুঁকি তাদেরই: র‍্যাব ডিজি ভোটে টাকা লেনদেনের তথ্য পেলে ‘ব্যবস্থা নেবে’ র‍্যাব কুমিল্লায় ভোট কেনার অভিযোগে জামায়াত নেতা আটক বিমানবন্দরে আটক জামায়াত নেতার ব্যাগে মিলল ৭৪ লাখ টাকা: পুলিশ শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে ইসি অবিচল: সিইসি ভোটে টাকার লেনদেন বন্ধে মোবাইল ব্যাংকিং সীমিত, ভোগান্তি টাকা থাকলেই ধরবে কেন, প্রশ্ন জামায়াতের ‘টাকার ব্যাগ’সহ আটক জামায়াত নেতা অসুস্থ, হাসপাতালে ভর্তি রিটার্নিং কর্মকর্তাদের হাতে পৌঁছেছে ৮ লাখ ৮৩ হাজার পোস্টাল ভোট ভোটের মাঠে ৯ লাখ ১৯ হাজার ফোর্স, সেনা ১ লাখ কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় গোলাগুলিতে নিহত ১০ ইউরোপের প্রতি কৌশলগত খাতে বিনিয়োগ বাড়াতে আহ্বান মাখোঁর

ফিচার

ট্রাফিক জ্যামে বসে থেকে বিরক্ত হয়ে কুমিরে ভরা নদীতে ঝাঁপ!

 প্রকাশিত: ০৯:৫২, ১৬ জুলাই ২০২১

ট্রাফিক জ্যামে বসে থেকে বিরক্ত হয়ে কুমিরে ভরা নদীতে ঝাঁপ!

কিছু কিছু সময় আছে যে বিরক্তকর কিন্তু কিছুই করার থাকেনা। ঠিক যেমন যানজটে বসে থাকতে কারই ভালো লাগে না? কিন্তু ভালো না লাগলেও বসে থাকা ছাড়া তো আর উপায় নেই। চাইলেই গাড়ি নিয়ে উড়ে চলে যাওয়া যায় না কিংবা গাড়ি রেখে হাঁটা দেওয়া যায় না।

যানজটে বিরক্ত হলেও বসেই থাকতে বাধ্য হন গাড়ির চালক আর যাত্রীরা। তবে যানজটে বিরক্ত হয়ে কুমিরে ভরা নদীতে ঝাঁপ দেওয়ার নজির বোধহয় খুব বেশি নেই।
 এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের লুইজিয়ানার বাসিন্দা জিমি ইভান জেনিংস নামের ২৬ বছর বয়সী ওই যুবক দুই ঘণ্টা ধরে সড়ক দুর্ঘটনার কারণে যানজটে আটকে ছিলেন। এ সময় যানজটে বসে থাকতে থাকতে বিরক্ত হয়ে পাশের নদীতে সাঁতার কাটার সিদ্ধান্ত নেন তিনি। ভাবেন কিছুক্ষণ সাঁতার কেটে আবার গাড়িতে ফিরে আসবেন।
কিন্তু নদীতে ঝাঁপ দিতেই বাঁধে বিপত্তি। নদীটিতে যে কুমির আছে তা তিনি জানতেন না। তবে কুমির আক্রমণ না করলেও ঝাঁপ দেওয়ার সাথে সাথে তলিয়ে যেতে থাকেন তিনি। কোনোক্রমে ভেসে উঠে সাঁতার কেটে তীরে আসার চেষ্টা করেন।

নিজের ফেসবুকে ওই অভিজ্ঞতা সম্পর্কে জিমি লিখেছেন, আমার জীবনের সেরা সময় কাটাচ্ছিলাম। সবকিছু আমার মনের মতোই চলছিল। আমি অনেককে আগেও নদীতে ঝাঁপ দিতে দেখেছি। তবে ঝাঁপ দেওয়ার পর মনে পড়েছিল এসব কেবল সিনেমাতেই দেখা যায়।
তিনি লিখেছেন, ঝাঁপ দিয়ে পানিতে পড়ামাত্র আমার মুখে পানি ঢুকে যায়। আমি বাম হাতে ব্যথা পাই। সাঁতার কেটে তীরে আসার চেষ্টা করছিলাম। কিন্তু স্রোত অনেক তীব্র ছিল। দেড়ঘণ্টা পর আমি ক্লান্ত হয়ে যাই। আমার বাম হাত আসাড় হয়ে যায়। ডান হাত আর পা দিয়ে ভেসে ছিলাম। পুরোটা সময় জুড়েই প্রার্থনা করছিলাম। তবে শেষমেষ কোনরকমে তীরে এসে পৌঁছাতে সক্ষম হই।
তবে এভাবে নিজের জীবনকে ঝুঁকিতে ফেলার অপরাধে হাতে হাতকড়া উঠেছে তার। পুলিশ গ্রেফতার করেছে তাকে।

 অন্য দিকে, এভাবে সাঁতার কাটার শখ একেবারেই ঘুচে গেছে জিমির। আর জীবনেরও সাঁতার কাটবেন না বলে ফেসবুক পোস্টে জানিয়েছেন তিনি।

অনলাইন নিউজ পোর্টাল