মঙ্গলবার ২৪ মার্চ ২০২৬, চৈত্র ৯ ১৪৩২, ০৫ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

পিছু হটলেন ট্রাম্প, ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলা স্থগিত ইরানকে সাহায্য করতে সোনা-রূপা নগদ অর্থ দিচ্ছে কাশ্মীরিরা ‘জাল ভোট’ নিয়ে ‘বিএনপি-জামায়াত’ সংঘর্ষে ৪০ বাড়ি ভাঙচুর, মুহুর্মুহু বোমা মার্চের মধ্যে ‘দখলদারদের’ ফুটপাত-সড়ক ছাড়তে বলল পুলিশ তেল সংকটে বগুড়ায় ৭২ পেট্রোল পাম্প বন্ধ, ভোগান্তি চরমে ইরানজুড়ে তীব্র বিস্ফোরণ: আহভাজে হাসপাতালে হামলা, মৃতের সংখ্যা বাড়ছে বাস-ট্রেন সংঘর্ষে ১২ মৃত্যু: ২ গেইটম্যানের বিরুদ্ধে মামলা ‘ব্যাংক বন্ধ থাকায়’ তেল সংকট, বলছেন পাম্প মালিকরা এক দশক পর পাবনায় ‘চরমপন্থিদের’ পোস্টার, আতঙ্ক ঈদের ছুটিতে কক্সবাজারে পর্যটকের ঢল, ব্যবসায়ীদের মুখে হাসি ইসরায়েলের দুই শহরে ইরানি হামলার পর উদ্বেগ-উৎকণ্ঠা যেকোনো হুমকি মোকাবিলা করতে প্রস্তুত ইরান: মাসুদ পেজেশকিয়ান লেবাননের দক্ষিণাঞ্চলের প্রধান সেতু উড়িয়ে দিয়েছে ইসরায়েল দক্ষিণ কোরিয়ায় কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ১৪ পিএসএল খেলতে পাকিস্তান গেলেন চার বাংলাদেশি ক্রিকেটার

বিনোদন

তারকারা ফিকে হয়ে যান, থেকে যায় গল্প

 প্রকাশিত: ০৮:২৯, ৪ ফেব্রুয়ারি ২০২৫

তারকারা ফিকে হয়ে যান, থেকে যায় গল্প

কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরি হয়েছে তিন খানের ছবি।

সিনেমার পর্দায় তারা যুগ যুগ রাজত্ব করে যাচ্ছেন, বয়স যাদের কাছে কেবলই সংখ্যা, সিই বলিউডি তারকা শাহরুখ খান, সালমান খান ও আমির খান আরো বুড়ো হলে কেমন দেখতে হতে পারে, তারই নমুনা দেখাল এআই।

কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরি হয়েছে তিন খানের ছবি, যা ছড়িয়ে পড়েছে সোশাল মিডিয়ায়।

হিন্দুস্থান টাইমস লিখেছে, এআই শিল্পী জোসেফ ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন যেখানে এই তিন তারকাভিনেতা, কয়েকজন নায়িকা ও ভারতের দক্ষিণের কয়েক অভিনেতার বৃদ্ধ বয়সের ছবি দেখা যাচ্ছে।

ওই ভিডিওতে সালমান, আমির ও শাহরুখ ছাড়াও, হৃত্বিক রোশান, দীপিকা পাড়ুকোন, ঐশ্বরিয়া রাই বচ্চন, আলিয়া ভাট, তামান্না ভাটিয়া, রাম চরণ, আল্লু অর্জুন, ফাহাদ ফাসিল, রাণবীর সিং, আনুশকা শেঠি, তৃষা কৃষ্ণান, শচীন টেন্ডুলকার আছেন।

এআইয়ের অনুমান অনুযায়ী, বুড়ো হলে আমির ও প্রভাসের মাথার চুল কমতে থাকবে।

অন্যদিকে, সালমান বৃদ্ধ বয়সেও শক্তপোক্ত শরীর ধরে রাখবেন।

ভিডিওর ক্যাপশনে জোসেফ লিখেছেন, "তারকারা ফিকে হয়ে যান, কিন্তু গল্প থেকে যায়।"

এআইয়ের এসব ছবি দেখে ভক্তরা উচ্ছ্বসিত হয়েছেন। একজন লিখেছেন, "শাহরুখকে তো একদম একই রকম দেখাচ্ছে!"

আরেকজনের মন্তব্য, "আমি অধীর হয়ে অপেক্ষা করছিলাম সালমান খানের বৃদ্ধ বয়স দেখার জন্য, আর এটি একেবারেই দুর্দান্ত! হৃতিক ও শাহরুখও দারুণ।"

একজন লিখেছেন, "শাহরুখ আর হৃতিক কোনোদিন বৃদ্ধ হবেন না!"

অন্য এক ভক্ত সালমানকে উদ্দেশ্য করে লিখেছেন, "তিনি যেন সব যুগের রাজা!"

ঐশ্বরিয়া রাই বচ্চনের বৃদ্ধ বয়সের রূপও মুগ্ধতা ছড়িয়েছে কারো কারো মধ্যে।

একজন বলেছেন, "ঐশ্বরিয়াকে এখনো রানির মতই দেখাচ্ছে!"

তবে দীপিকা ও তৃষা কৃষ্ণানের ছবি দেখে কিছুটা হতাশও কেউ কেউ।

তবে আল্লু অর্জুন, রাম চরণ ও প্রভাসের রূপান্তর নিয়ে তেমন কোনো আলোচনা হয়নি।