মঙ্গলবার ১৩ জানুয়ারি ২০২৬, পৌষ ২৯ ১৪৩২, ২৪ রজব ১৪৪৭

ব্রেকিং

আইসিসির চিঠি: মুস্তাফিজ থাকলে বাংলাদেশ দলের নিরাপত্তা শঙ্কা বাড়বে, দাবি আসিফ নজরুলের যুদ্ধের জন্য প্রস্তুত, আলোচনার জন্যও: ট্রাম্পকে ইরান ইসিতে তৃতীয় দিনে ৪১ জনের আপিল মঞ্জুর মুছাব্বির হত্যা: ‘শুটার’ জিনাতের ‘দোষ স্বীকার’, রিমান্ডে ৩ জন ‘অনৈতিক প্রস্তাবে’ রাজি না হওয়ায় বনশ্রীর স্কুলছাত্রীকে হত্যা: র‌্যাব মানিকগঞ্জ হাসপাতালে নারীকে ‘ধর্ষণ’, ২ আনসার সদস্য আটক মানবতাবিরোধী অপরাধের মামলায় সালমান-আনিসুলের বিচার শুরু আইনশৃঙ্খলার উন্নতি নেই, এটি সরকারের ব্যর্থতা: মির্জা ফখরুল ৫০ বছর পর চন্দ্রাভিযানে যাচ্ছে নাসা, চলছে চূড়ান্ত প্রস্তুতি ভাইরাল পোস্টে নিজেকে ‘ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ ঘোষণা করলেন ট্রাম্প বনশ্রীতে স্কুলছাত্রী হত্যা: সন্দেহভাজন মিলন র‌্যাবের হাতে ধরা চট্টগ্রাম-৯ আসনে জামায়াতের ফজলুলের প্রার্থিতা ফিরল না আপিলেও হজ ফ্লাইট ১৮ এপ্রিল থেকে ইরানে বিক্ষোভে নিহত ৫০০ ছাড়িয়েছে ইরানের বিরুদ্ধে শক্ত বিকল্প ভাবছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

শিক্ষা

আজ থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু

 আপডেট: ২২:০২, ১০ এপ্রিল ২০২৫

আজ থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু

আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দেশের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে, যা দুপুর ১টা পর্যন্ত চলবে। প্রথম দিনে বাংলা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। লিখিত পরীক্ষা চলবে ১৩ মে পর্যন্ত এবং ব্যবহারিক পরীক্ষা হবে ১৫ থেকে ২২ মে।

পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সরকার বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। ১০ এপ্রিল থেকে ১৩ মে পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ রাখা হয়েছে। প্রশ্নপত্র ফাঁস রোধে নেওয়া হয়েছে কঠোর ব্যবস্থা এবং পরীক্ষা কেন্দ্রের আশপাশে ফটোকপি মেশিন বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এবারের এসএসসি ও সমমানের পরীক্ষা ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত হচ্ছে। সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী সংখ্যা ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন। এর মধ্যে ঢাকা শিক্ষা বোর্ডে ৩ লাখ ৮১ হাজার ১১৯ জন, রাজশাহী বোর্ডে ১ লাখ ৮১ হাজার ৯০৪ জন, কুমিল্লা বোর্ডে ১ লাখ ৬৯ হাজার ৬৮০ জন, এবং যশোর বোর্ডে ১ লাখ ৪১ হাজার ৬৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছেন।

মাদ্রাসা বোর্ডের অধীনে পরীক্ষার্থী ২ লাখ ৯৪ হাজার ৭২৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ১ লাখ ৪৩ হাজার ৩১৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে।

শিক্ষা মন্ত্রণালয় অভিভাবকদের প্রতি অনুরোধ জানিয়েছে, তারা যেন পরীক্ষা কেন্দ্রে ভিড় না করেন এবং শিক্ষার্থীদের জন্য একটি শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করেন।