বৃহস্পতিবার ২৬ মার্চ ২০২৬, চৈত্র ১১ ১৪৩২, ০৭ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

জ্বালানি সংকট সামলাতে কোভিডকালের নিয়মে ফেরার চিন্তায় এশিয়ার দেশগুলো দৌলতদিয়া ফেরি ঘাটে অর্ধশতাধিক যাত্রী নিয়ে বাস পদ্মায়, হতাহতের শঙ্কা ২০২৭ সাল থেকে এসএসসির বিষয় কমানোর চিন্তা স্পট মার্কেট থেকে আরো ২ কার্গো এলএনজি কিনছে সরকার মানিকগঞ্জে নদীতে গোসলে নেমে ভাই-বোনের মৃত্যু নতুন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল জেনারেল মাসুদকে এবার দুর্নীতি মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন শিশুদের স্বাস্থ্য ও শিক্ষায় জোর দেওয়ার তাগিদ জোবাইদা রহমানের প্রাথমিকের ‘আটকে যাওয়া’ বৃত্তি পরীক্ষা শুরু ১৫ এপ্রিল যুদ্ধ বন্ধের আলোচনায় ভ্যান্স-রুবিও, ‘শুনতে আগ্রহী’ ইরান মধ্যপ্রাচ্যে আরও ‘তিন-চার হাজার সেনা পাঠাতে যাচ্ছে’ যুক্তরাষ্ট্র কক্সবাজারে ছুরিকাঘাতে ‘জুলাই যোদ্ধা’ নিহত স্বাধীনতা দিবস ঘিরে স্মারক ডাক টিকেট উন্মোচন প্রধানমন্ত্রীর ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের পাঁচ শর্ত

শিক্ষা

`শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীরা টিফিন খেতে পারবে না

 প্রকাশিত: ১৭:০৬, ১১ সেপ্টেম্বর ২০২১

`শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীরা টিফিন খেতে পারবে না

 শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. সৈয়দ মোহাম্মদ গোলাম ফারুক বলেছেন, শিক্ষার্থীরা বাসা থেকে টিফিন করে আসবে। শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীরা টিফিন খেতে পারবে না। প্রতিষ্ঠানে শুধুমাত্র খাবার পানি সরবরাহ করবে। আজ শনিবার সকালে সিলেট সরকারি মহিলা কলেজ পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

মহাপরিচালক ড. সৈয়দ মোহাম্মদ গোলাম ফারুক আরো  বলেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের প্রবেশের সময় ভিড় এড়িয়ে দূরত্ব বজায় রেখে চলতে হবে। এক্ষেত্রে অভিভাবকসহ সংশ্লিষ্ট সবাইকে সচেতন থাকতে হবে।

 এদিকে মাউশি মহাপরিচালক অভিভাবকদের উদ্দেশে করে বলেন, পরিবারের কেউ অসুস্থ হলে বা করোনার উপসর্গ থাকলে তাকে যেন শিক্ষা প্রতিষ্ঠানে পাঠানো না হয়। এছাড়া শিক্ষার্থীদের মাস্ক পরা ও সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়গুলো নিশ্চিত করার লক্ষ্যে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের পরামর্শ দেওয়া হচ্ছে।

অনলাইন নিউজ পোর্টাল