মঙ্গলবার ১৬ জুন ২০২৬, আষাঢ় ৩ ১৪৩৩

ব্রেকিং

এমন ঘটনা প্রত্যাশা করি না: দিল্লিতে উপদেষ্টা জাহেদকে আটকানো প্রসঙ্গে শামা ট্রাইব্যুনালে বেনজীরের বিরুদ্ধে ১০ মামলা, ফেরাতে এনসিবিতে চিঠি ধর্ষণের ক্ষেত্রে ছোট-বড় বলে কিছু নেই: স্বরাষ্ট্রমন্ত্রী বড়দিনের আগেই শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দেব: শিক্ষামন্ত্রী যুক্তরাজ্যে ষোলোর কম বয়সীদের ফেসবুক-টিকটক ব্যবহার নিষিদ্ধ অর্থনীতির পুনর্গঠন অন্যতম অগ্রাধিকার: সংসদে মন্ত্রী বাকলিয়ার শিশু ‘ধর্ষণ’: আত্মপক্ষ সমর্থনের শুনানি শেষ, যুক্তিতর্ক মঙ্গলবার আবু সাঈদ হত্যা: পূর্ণাঙ্গ রায় প্রসিকিউশনে, ‘প্রয়োজনে আপিল’ বেনজীরকে দেশে ফিরিয়ে আনতে দুর্নীতির সব নথি গোছাচ্ছে দুদক প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা: ভারতীয় দূতকে তলব দিল্লির ঘটনা অনাকাঙ্ক্ষিত, দুঃখজনকও বটে: পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা: খোঁজ নিচ্ছে ঢাকা কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলির মামলায় রায় ২৮ জুন নারিতা রুটে বিমান ফিরছে আগামী মাসে ফের বাড়লো সোনা-রুপার দাম ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি মানতে ইসরায়েল বাধ্য নয়: বেন-গভির

জাতীয়

শনিবার থেকে ১৪ দিনব্যাপী ভিটামিন ‘এ’ক্যাপসুল খাওয়ানো হবে

 প্রকাশিত: ২০:১০, ৩ জুন ২০২১

শনিবার থেকে ১৪ দিনব্যাপী ভিটামিন ‘এ’ক্যাপসুল খাওয়ানো হবে

 

 সাত লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। উত্তরের মোট এক হাজার ৯০৫টি কেন্দ্রে ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী শিশুদের খাওয়ানো হবে এই ক্যাপসুল। আগামী ৫ জুন থেকে ১৯ জুন পর্যন্ত (শুক্রবার ব্যতীত) ১৪ দিনব্যাপী এই ক্যাম্পেইন পরিচালনা করবে ডিএনসিসি। গতকাল বেলা ৩টার দিকে ডিএনসিসি নগর ভবনে আয়োজিত এক ওরিয়েন্টেশন সভায় এই তথ্য জানানো হয়েছে।  

 রাজধানীর উত্তর সিটি কর্পোরেশনের ১০টি অঞ্চলের আওতাধীন ৫৪টি ওয়ার্ডে পরিচালিত হবে এই জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন। ডিএনসিসি এলাকার মোট ছয় লাখ ৯৮ হাজার ৮৫৮ জন শিশুকে ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে বিনামূল্যে। ছয় মাস থেকে ১১ মাস বয়সী সকল শিশুকে একটি করে নীল রঙের ‘এ’ ক্যাপসুল এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে একটি করে লাল রঙের ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

 ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা  সেলিম রেজা ওরিয়েন্টেশন সভায়  বলেন, শিশুর সুস্থভাবে বেঁচে থাকা, স্বাভাবিক বৃদ্ধি ও দৃষ্টি শক্তির জন্য ভিটামিন ‘এ’ সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভিটামিন ‘এ’ চোখের স্বাভাবিক দৃষ্টি শক্তি ও শরীরের স্বাভাবিক বৃদ্ধি বজায় রাখে এবং বিভিন্ন রোগের বিরুদ্ধে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে। ভিটামিন ‘এ’ এর অভাবে রাত কানা এবং অন্ধত্ব সহ চোখের অন্যান্য রোগ শরীরের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হওয়া, রক্তশুণ্যতা এবং শিশুর মৃত্যু পর্যন্ত হতে পারে। তিনি বলেন, বাংলাদেশ সরকারের স্বাস্থ্য নীতিমালা অনুযায়ী বছরে ২ বার ভিটামিন ‘এ’ এর অভাব পূরণের সম্পূরক খাদ্য হিসেবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর উদ্যোগ গ্রহণ করা হয়। তাই এই ক্যাম্পেইনটি সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে সংশ্লিষ্ট সকলকে ইতোমধ্যে প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

অনলাইন নিউজ পোর্টাল