বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি ২০২৬, মাঘ ৩০ ১৪৩২, ২৪ শা'বান ১৪৪৭

ব্রেকিং

শঙ্কামুক্ত ও বিশ্বাসযোগ্য নির্বাচন করতে ‘সম্পূর্ণ দৃঢ়প্রতিজ্ঞ’: প্রধান উপদেষ্টা উৎস ও ব্যবহারের খাত বৈধ হলে ৫ কোটি টাকা বহনেও সমস্যা নেই: ইসি ভোটকেন্দ্রে যারা নাশকতা করতে আসবে, ঝুঁকি তাদেরই: র‍্যাব ডিজি ভোটে টাকা লেনদেনের তথ্য পেলে ‘ব্যবস্থা নেবে’ র‍্যাব কুমিল্লায় ভোট কেনার অভিযোগে জামায়াত নেতা আটক বিমানবন্দরে আটক জামায়াত নেতার ব্যাগে মিলল ৭৪ লাখ টাকা: পুলিশ শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে ইসি অবিচল: সিইসি ভোটে টাকার লেনদেন বন্ধে মোবাইল ব্যাংকিং সীমিত, ভোগান্তি টাকা থাকলেই ধরবে কেন, প্রশ্ন জামায়াতের ‘টাকার ব্যাগ’সহ আটক জামায়াত নেতা অসুস্থ, হাসপাতালে ভর্তি রিটার্নিং কর্মকর্তাদের হাতে পৌঁছেছে ৮ লাখ ৮৩ হাজার পোস্টাল ভোট ভোটের মাঠে ৯ লাখ ১৯ হাজার ফোর্স, সেনা ১ লাখ কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় গোলাগুলিতে নিহত ১০ ইউরোপের প্রতি কৌশলগত খাতে বিনিয়োগ বাড়াতে আহ্বান মাখোঁর

জাতীয়

হাসপাতাল পালানো সেই ১০ করোনা রোগীর ৭ জনকে গ্রেফতার

 প্রকাশিত: ১৪:৫৬, ১০ মে ২০২১

হাসপাতাল পালানো সেই ১০ করোনা রোগীর ৭ জনকে গ্রেফতার

 যশোর জেনারেল হাসপাতাল থেকে পালিয়ে যাওয়া সেই ১০ করোনা রোগীর মধ্যে সাতজনকে পুলিশ গ্রেফতার করে  আজ  আদালতে পাঠিয়েছে। আজ সকালে হাসপাতাল থেকে এ সাতজনকে ছাড়পত্র দেওয়া হয়। এরপর সেখান থেকেই পুলিশ তাদের গ্রেফতার করে আদালতে পাঠায়। বাকি তিনজন এখন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়ার পর এ তিনজনকেও গ্রেফতার করা হবে বলে পুলিশ জানিয়েছে।
 গ্রেফতার সাতজন হলেন ভারতফেরত যশোর শহরের পশ্চিম বারান্দিপাড়া এলাকার বিশ্বনাথ দত্তের স্ত্রী মণিমালা দত্ত, সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপপাড়া গ্রামের মিলন হোসেন, রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর গ্রামের নাসিমা আক্তার, খুলনা সদর উপজেলার বিবেকানন্দ, খুলনার পাইকগাছা উপজেলার ডামরাইল গ্রামের আমিরুল সানা, খুলনার রূপসা উপজেলার সোহেল সরদার এবং যশোর সদর উপজেলার পাঁচবাড়িয়া গ্রামের রবিউল ইসলামের স্ত্রী ফাতেমা। সাতক্ষীরা কালীগঞ্জ উপজেলার শেফালি রানী সরদার, যশোর সদর উপজেলার  পাঁচবাড়িয়া গ্রামের একরামুল কবীরের স্ত্রী রুমা ও যশোর শহরের ওয়াপদা গ্যারেজ এলাকার ভদ্র বিশ্বাসের ছেলে প্রদীপ বিশ্বাস এখনও হাসপাতালে চিকিৎসাধীন আছেন। হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হলে তাদেরও গ্রেফতার করা হবে।
গত ১৮ থেকে ২৪ এপ্রিলের মধ্যে যশোর জেনারেল হাসপাতাল থেকে ১০ করোনা রোগী পালিয়ে যান। পালানোদের মধ্যে সাতজন ছিলেন ভারত থেকে আক্রান্ত হয়ে আসা। বাকি তিনজন দেশে থেকেই করোনায় আক্রান্ত হয়েছিলেন। পালিয়ে যাওয়া করোনা রোগীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশকে জানায়। পরে পুলিশ তাদের উদ্ধার করে আবার যশোর জেনারেল হাসপাতালের করোনা ওয়ার্ডের রেড জোনে ভর্তি করে। এ ব্যাপারে গত শনিবার যশোর কোতোয়ালি থানার পুলিশ সংক্রামক রোগ প্রতিরোধ আইনে আদালতে একটি আবেদন দাখিল করলে আদালত রবিবার ওই ১০ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

অনলাইন নিউজ পোর্টাল