বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি ২০২৬, মাঘ ২৯ ১৪৩২, ২৪ শা'বান ১৪৪৭

ব্রেকিং

শঙ্কামুক্ত ও বিশ্বাসযোগ্য নির্বাচন করতে ‘সম্পূর্ণ দৃঢ়প্রতিজ্ঞ’: প্রধান উপদেষ্টা উৎস ও ব্যবহারের খাত বৈধ হলে ৫ কোটি টাকা বহনেও সমস্যা নেই: ইসি ভোটকেন্দ্রে যারা নাশকতা করতে আসবে, ঝুঁকি তাদেরই: র‍্যাব ডিজি ভোটে টাকা লেনদেনের তথ্য পেলে ‘ব্যবস্থা নেবে’ র‍্যাব কুমিল্লায় ভোট কেনার অভিযোগে জামায়াত নেতা আটক বিমানবন্দরে আটক জামায়াত নেতার ব্যাগে মিলল ৭৪ লাখ টাকা: পুলিশ শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে ইসি অবিচল: সিইসি ভোটে টাকার লেনদেন বন্ধে মোবাইল ব্যাংকিং সীমিত, ভোগান্তি টাকা থাকলেই ধরবে কেন, প্রশ্ন জামায়াতের ‘টাকার ব্যাগ’সহ আটক জামায়াত নেতা অসুস্থ, হাসপাতালে ভর্তি রিটার্নিং কর্মকর্তাদের হাতে পৌঁছেছে ৮ লাখ ৮৩ হাজার পোস্টাল ভোট ভোটের মাঠে ৯ লাখ ১৯ হাজার ফোর্স, সেনা ১ লাখ কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় গোলাগুলিতে নিহত ১০ ইউরোপের প্রতি কৌশলগত খাতে বিনিয়োগ বাড়াতে আহ্বান মাখোঁর

জাতীয়

ভোলার মেঘনায় ফেরিতে আগুন

 প্রকাশিত: ১০:২৪, ৮ এপ্রিল ২০২১

ভোলার মেঘনায় ফেরিতে আগুন

ভোলার মেঘনায় ফেরিতে আগুন লেগে পুড়ে গেছে আটটি পণ্যবাহী ট্রাক। আগুনে কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। বৃহস্পতিবার ভোরের দিকে ভোলা সদর উপজেলার ভোলার চর ও লক্ষ্মীপুর জেলার মতিরহাট সীমানার মাঝামাঝি মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ছুটে যায় ফায়ার সার্ভিস ও নৌ পুলিশ সদস্যরা। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ভোলার ইলিশা নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন পাল জানান, লক্ষ্মীপুরের মজুচৌধুরী ঘাট থেকে মালবাহী ট্রাক ও পিকআপ ভ্যান নিয়ে ভোলার ইলিশা আসছিল ওই ফেরিটি। ভোলার চর ও মতিরহাট সীমার মাঝামাঝি মেঘনা নদীতে আসলে ফেরিতে থাকা একটি ককসিটের পিকআপ ভ্যান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহুতেই আগুন ছড়িয়ে পড়ে সকাল সোয়া ৭টায় শেষ খবর পাওয়া পর্যন্ত ৪-৫টি মালবাহী ট্রাক ও পিকআপ ভ্যান মালামালসহ পুড়ে গেছে।

অনলাইন নিউজ পোর্টাল