বুধবার ১১ মার্চ ২০২৬, ফাল্গুন ২৬ ১৪৩২, ২২ রমজান ১৪৪৭

ব্রেকিং

আমিরের উপদেষ্টাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পদায়নের চিঠির ব্যাখ্যা দিল জামায়াত নানকের সহকারী বিপ্লবের নির্দেশে হাদিকে হত্যা, জবানবন্দিতে রুবেল থাইল্যান্ডে জ্বালানি সাশ্রয়ে সিঁড়ি ব্যবহার ও বাড়ি থেকে কাজের নির্দেশ ইরান তেল রপ্তানিতে বাধা দিলে ‘২০ গুণ কঠোর’ হামলার হুমকি ট্রাম্পের নেতানিয়াহু নিহত? ইরান ও ইসরায়েলের মিডিয়া যুদ্ধ নেতানিয়াহুর মৃত্যুর সংবাদ ইরানি মিডিয়ায় চরমপপন্থিরা আবার আগের অবস্থায় ফিরছে: র‌্যাব প্রসিকিউটরদের দুর্নীতি বরদাস্ত করা হবে না: প্রধান কৌঁসুলি মধ্যপ্রাচ্যে যুদ্ধ: প্রবাসীদের কল্যাণে নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন নতুন নেতৃত্বে ইসরাইলে প্রথম ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান আমার অনুমোদন ছাড়া ইরানের নতুন নেতা টিকবেন না’: ট্রাম্প অস্ট্রেলিয়ায় আশ্রয় নিলেন পাঁচ ইরানি নারী ফুটবল খেলোয়াড় প্রতিশ্রুতি পূরণ, ‘ফ্যামিলি কার্ড’ বিতরণের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রাইড শেয়ারিং বাইকে দিনে ৫ লিটার তেল দেওয়ার নির্দেশ ইরানের পক্ষে পোস্ট: বাহরাইনে বাংলাদেশি গ্রেপ্তার ঘুরে দাঁড়াচ্ছে এশিয়ার পুঁজিবাজার খুব শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ: ট্রাম্প ইরানের প্রতি কড়া বার্তা এরদোগানের

জাতীয়

প্রগতি সরণি আটকে মোবাইল হ্যান্ডসেট ব্যবসায়ীদের বিক্ষোভ

 আপডেট: ১৫:২৫, ২ ডিসেম্বর ২০২৫

প্রগতি সরণি আটকে মোবাইল হ্যান্ডসেট ব্যবসায়ীদের বিক্ষোভ

অননুমোদিত মোবাইল হ্যান্ডসেট বন্ধ করার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে ঢাকার যমুনা ফিউচার পার্কের সামনে সড়ক আটকে প্রায় দেড় ঘণ্টা বিক্ষোভ দেখিয়েছেন মোবাইল হ্যান্ডসেট ব্যবসায়ী ও তাদের কর্মচারীরা।

মঙ্গলবার বেলা পৌনে ১টার দিকে তারা সড়কের দুইপাশে অবস্থান নিলে প্রগতি সরণিতে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় বলে ভাটারা থানার পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজুর রহমান জানান।

পরে বেলা সোয়া ২টার দিকে বিক্ষোভকারীরা সড়ক ছেড়ে সরে গেলে যানবাহন চলাচল শুরু হয় বলে জানান তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ‘মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ’ ব্যনারে শতাধিক মানুষ মিছিল নিয়ে যমুনা ফিউচার পার্কের সামনে অবস্থান নেন। অনেকে সড়কে বসে পড়ে বিক্ষোভ দেখাতে থাকেন। এ সময় তাদের নানা স্লোগান দিতে দেখা যায়।

দেড় ঘণ্টার বেশি সময় ধরে সড়ক আটকে রাখার কারণে বাড্ডা-কুড়িল সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয় বলে জানান ট্রাফিক পুলিশের বাড্ডা জোনের সহকারী কমিশনার সাগর সরকার।

তিনি বলেন, “দুইপাশে আটকে রাখার কারণে যানজট তৈরি হয়েছে। আমরা পরিস্থিতি স্বাভাবিক করতে চেষ্টা করছি।”

আগামী ১৬ ডিসেম্বর থেকে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রার (এনইআইআর) কার্যকরের সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে রোববার ঢাকাসহ দেশের অনেক মোবাইল ফোনের দোকান বন্ধ রাখা হয়।

সেদিন ঢাকার কারওয়ানবাজারে সার্ক ফোয়ারা মোড়ে বিক্ষোভ করেন ব্যবসায়ীরা। এর একদিন বাদে ঢাকার আরেকপ্রান্তে সড়ক আটকে বিক্ষোভ দেখাচ্ছেন মোবাইল হ্যান্ডসেট ব্যবসায়ীরা।