শনিবার ০৬ ডিসেম্বর ২০২৫, অগ্রাহায়ণ ২২ ১৪৩২, ১৫ জমাদিউস সানি ১৪৪৭

ব্রেকিং

খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘অপরিবর্তিত’ মাগুরায় সাব-রেজিস্ট্রি ও ভূমি অফিসে পেট্রোল বোমা, পুড়ল দলিল-আসবাব পোস্টাল ভোটিং: তফসিল ঘোষণার দিন থেকে দেশে নিবন্ধন তারেক রহমানের না ফেরা নিয়ে গুঞ্জনের কোনো ভিত্তি নেই: আমীর খসরু এবার স্ন্যাপচ্যাট ও ফেইসটাইম নিষিদ্ধ করল রাশিয়া জন্মসূত্রে নাগরিকত্ব বিষয়ে সম্মত যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট মিয়ানমারের প্রবাসী নাগরিকদের আগাম ভোটগ্রহণ শুরু থাইল্যান্ডে আরও পেছাতে পারে খালেদা জিয়ার লন্ডনযাত্রা মঞ্জু-আনিসুলের নেতৃত্বে আসছে নতুন জোট ১০ ডিগ্রির ঘরে তাপমাত্রা, আবহাওয়া শুষ্ক থাকতে পারে আগারগাঁওয়ে গ্যাসের আগুনে একই পরিবারের দগ্ধ ৭ সীমান্তে পাকিস্তান-আফগানিস্তান তুমুল গোলাগুলি ফিফা শান্তি পুরস্কার চালু হল ট্রাম্পকে দিয়ে ভারতে ‘নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ’ অব্যাহত থাকবে : পুতিন

জাতীয়

গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২

 প্রকাশিত: ১১:১৫, ১০ নভেম্বর ২০২৫

গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২

গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা খেয়ে এক মোটরসাইকেলের ২ আরোহীর প্রাণ গেছে।

রোববার রাত পৌনে ১০টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার সাতপাড় গ্রামের পশ্চিমপাড়া এলাকায় গোপালগঞ্জ টেকেরহাট আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-মোটর সাইকেল আরোহী গোপালগঞ্জ সদর উপজেলার মাঝিগাতী ইউনিয়নের ডালনিয়া গ্রামের সতীশ চন্দ্র ভট্টাচার্যের ছেলে সরোজ ভট্টাচার্য (৬০) এবং মোটরসাইকেল চালক একই গ্রামের ত্রিনাথ বিশ্বাসের ছেলে বিজয় বিশ্বাস (২২)।

গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী পুলিশ ফাঁড়ির পরিদর্শক আফজাল হোসেন মোল্লা বলেন, বিজয়ের মোটরসাইকেলে চড়ে সরোজ টেকেরহাট থেকে ডালমিয়া গ্রামে যাচ্ছিলেন।

“রাত পৌনে ১০টার দিকে সাতপাড় পশ্চিমপাড়া গ্রামে পৌঁছালে তাদের মোটরসাইকেল সেখানে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে সজোরে ধাক্কা খায়। তাতে ঘটনাস্থলেই বিজয়ের মৃত্যু হয়।

“সরোজ ভট্টাচার্যকে পাশের একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।”

পরিদর্শক আফজাল বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে বৌলতলী পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের সদস্যের কাছে হস্তান্তর করা হবে।

বিজয় বিশ্বাস ভাড়ায় মোটরসাইকেল চালাতেন বলে জানিয়েছেন ওই পুলিশ কর্মকর্তা।