রোববার ০৭ ডিসেম্বর ২০২৫, অগ্রাহায়ণ ২২ ১৪৩২, ১৬ জমাদিউস সানি ১৪৪৭

ব্রেকিং

‘সিদ্ধান্ত তাকেই নিতে হবে’, ভারতে শেখ হাসিনার থাকা প্রসঙ্গে জয়শঙ্কর বেগম খালেদা জিয়ার নেতৃত্ব ও প্রজ্ঞা মূল্যবান সম্পদ : আসিফ মাহমুদ খালেদা জিয়াকে হাসপাতালে দেখতে গেলেন জুবাইদা রহমান খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘অপরিবর্তিত’ মাগুরায় সাব-রেজিস্ট্রি ও ভূমি অফিসে পেট্রোল বোমা, পুড়ল দলিল-আসবাব পোস্টাল ভোটিং: তফসিল ঘোষণার দিন থেকে দেশে নিবন্ধন তারেক রহমানের না ফেরা নিয়ে গুঞ্জনের কোনো ভিত্তি নেই: আমীর খসরু এবার স্ন্যাপচ্যাট ও ফেইসটাইম নিষিদ্ধ করল রাশিয়া জন্মসূত্রে নাগরিকত্ব বিষয়ে সম্মত যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট মিয়ানমারের প্রবাসী নাগরিকদের আগাম ভোটগ্রহণ শুরু থাইল্যান্ডে আরও পেছাতে পারে খালেদা জিয়ার লন্ডনযাত্রা মঞ্জু-আনিসুলের নেতৃত্বে আসছে নতুন জোট আগারগাঁওয়ে গ্যাসের আগুনে একই পরিবারের দগ্ধ ৭ সীমান্তে পাকিস্তান-আফগানিস্তান তুমুল গোলাগুলি ফিফা শান্তি পুরস্কার চালু হল ট্রাম্পকে দিয়ে

জাতীয়

নতুন সভাপতি ও সম্পাদকের কাঁধে ৩৪তম বিসিএস ক্যাডার অ্যাসোসিয়েশনের দায়িত্ব

 প্রকাশিত: ২১:৫৪, ২৫ এপ্রিল ২০২৫

নতুন সভাপতি ও সম্পাদকের কাঁধে ৩৪তম বিসিএস ক্যাডার অ্যাসোসিয়েশনের দায়িত্ব

রূপগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম জয় ও তেজগাঁও ডিভিশনের অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল রানা

দীর্ঘ নয় বছর পর ৩৪তম বিসিএস অল ক্যাডার অ্যাসোসিয়েশনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল) অফিসার্স ক্লাব ঢাকায় অনুষ্ঠিত এক সভায় এই কমিটি নির্বাচন করা হয়। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন রূপগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম জয় এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন তেজগাঁও ডিভিশনের অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল রানা।

অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ অফিসার্স ক্লাব মিলনায়তনে এক জরুরি বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় নতুন কমিটি গঠনের লক্ষ্যে তিন সদস্যের একটি নির্বাচন কমিশন গঠন করা হয়। কর ক্যাডারের ডিসিটি মানসুর আলী এই কমিশনের প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন। কমিটির অন্য দুই সদস্য ছিলেন সিনিয়র সহকারী সচিব আবিদুর রহমান ও বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রাসেল মনির।

পরবর্তীতে, সভায় উপস্থিত সকল সদস্যের সর্বসম্মতির ভিত্তিতে নতুন দুই সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি নির্বাচন করা হয়। বিদায়ী কমিটির সভাপতি ও পরিকল্পনা কমিশনের সিনিয়র সহকারী সচিব মো. আজিজুর রহমান সভায় সভাপতিত্ব করেন।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে যে, নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক আগামী ৩০ কার্যদিবসের মধ্যে সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন। সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা প্রকাশ করেছেন যে, এই নতুন কমিটির মাধ্যমে ৩৪তম বিসিএস অল ক্যাডার অ্যাসোসিয়েশন আরও সুসংগঠিত ও গতিশীল হবে।