মঙ্গলবার ২৪ মার্চ ২০২৬, চৈত্র ১০ ১৪৩২, ০৫ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে নিহত ২, আহত অর্ধশত এবার ঘাট দখল নিয়ে দুগ্রামবাসীর সংঘর্ষে রণক্ষেত্র পাবনা, আহত অর্ধশত রমজানের ঘাটতি পূরণে ১০ শনিবার প্রাথমিক বিদ্যালয় খোলা ট্রাম্পের বিরতি ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই ইরানের ইস্পাহান জ্বালানিকেন্দ্রে হামলা মানবপাচার মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী ৫ দিনের রিমান্ডে জুলাই দায়মুক্তি অধ্যাদেশে ‘সবাই একমত’: সালাহউদ্দিন জেট ফুয়েলের দাম লিটারে ৯০ টাকা বাড়লো বিদেশগামী শিক্ষার্থীকে ১০ লাখ টাকা ঋণ দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ঢাকার পুঁজিবাজারে একদিনে সূচক কমল ৬৮ পয়েন্ট `হঠাৎ` চাহিদা বাড়ায় সারাদিনের তেল শেষ হচ্ছে তিন ঘণ্টায়: জ্বালানি মন্ত্রী মাসুদ উদ্দিন মানবপাচার মামলায় গ্রেপ্তার, আছে হত্যাসহ ১১ মামলা: ডিবি বাংলাদেশ থেকে বাহরাইনে ফিরতে প্রবাসীদের জন্য বিশেষ ফ্লাইট নাটোরে ট্রাক-ইজিবাইক সংঘর্ষে নিহত ৩ আবারও প্রতি ব্যারেল তেলের দাম ১০০ ডলার ছাড়ালো

জাতীয়

দোহাজারীর সড়কে ঝরল ভাই-বোনসহ ৩ জনের প্রাণ

 প্রকাশিত: ১৪:০৫, ১৩ মার্চ ২০২৫

দোহাজারীর সড়কে ঝরল ভাই-বোনসহ ৩ জনের প্রাণ

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারীতে যাত্রীবাহী বাস ও ব্যাটারিচালিত রিকশার সংঘর্ষে দুই শিক্ষার্থী ভাই-বোনসহ তিনজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে দোহাজারী বাজারের কাছে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রিজভী আক্তার (১৪), তার ছোটভাই আদিল (১২) ও রিকশা চালক রুহুল আমিন (৪৫)।

দুই ভাইবোন ওই রিকশায় করে কোচিংয়ে যাচ্ছিলেন। তাদের বাড়ি চন্দনাইশ উপজেলার জামিরজুরি এলাকায়।

দোহাজারী হাইওয়ে পুলিশের ওসি শুভ রঞ্জন চাকমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দোহাজারী বাজারের কাছে ভেতরের একটি ছোট সড়ক থেকে রিকশাটি মহাসড়কে ঢোকার সময় বান্দরবান থেকে চট্টগ্রামমুখী পূরবী পরিবহনের সঙ্গে সংঘর্ষ হয়।

এসময় ঘটনাস্থলেই আদিল ও রিজভী মারা যায়। রিকশা চালক রুহুল আমিনকে হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

শুভ রঞ্জন চাকমা বলেন, “পুলিশ বাসটি আটক করেছে। দুর্ঘটনার পর স্থানীয়রা দোহাজারীতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে।”