শনিবার ০৬ ডিসেম্বর ২০২৫, অগ্রাহায়ণ ২২ ১৪৩২, ১৫ জমাদিউস সানি ১৪৪৭

ব্রেকিং

‘সিদ্ধান্ত তাকেই নিতে হবে’, ভারতে শেখ হাসিনার থাকা প্রসঙ্গে জয়শঙ্কর বেগম খালেদা জিয়ার নেতৃত্ব ও প্রজ্ঞা মূল্যবান সম্পদ : আসিফ মাহমুদ খালেদা জিয়াকে হাসপাতালে দেখতে গেলেন জুবাইদা রহমান খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘অপরিবর্তিত’ মাগুরায় সাব-রেজিস্ট্রি ও ভূমি অফিসে পেট্রোল বোমা, পুড়ল দলিল-আসবাব পোস্টাল ভোটিং: তফসিল ঘোষণার দিন থেকে দেশে নিবন্ধন তারেক রহমানের না ফেরা নিয়ে গুঞ্জনের কোনো ভিত্তি নেই: আমীর খসরু এবার স্ন্যাপচ্যাট ও ফেইসটাইম নিষিদ্ধ করল রাশিয়া জন্মসূত্রে নাগরিকত্ব বিষয়ে সম্মত যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট মিয়ানমারের প্রবাসী নাগরিকদের আগাম ভোটগ্রহণ শুরু থাইল্যান্ডে আরও পেছাতে পারে খালেদা জিয়ার লন্ডনযাত্রা মঞ্জু-আনিসুলের নেতৃত্বে আসছে নতুন জোট ১০ ডিগ্রির ঘরে তাপমাত্রা, আবহাওয়া শুষ্ক থাকতে পারে আগারগাঁওয়ে গ্যাসের আগুনে একই পরিবারের দগ্ধ ৭ সীমান্তে পাকিস্তান-আফগানিস্তান তুমুল গোলাগুলি ফিফা শান্তি পুরস্কার চালু হল ট্রাম্পকে দিয়ে ভারতে ‘নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ’ অব্যাহত থাকবে : পুতিন

জাতীয়

২৫ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল শহিদ আবু সাঈদের পরিবারের

 প্রকাশিত: ১৯:১৮, ১৩ জানুয়ারি ২০২৫

২৫ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল শহিদ আবু সাঈদের পরিবারের

জুলাই-আগস্ট ছাত্র জনতার আন্দোলনে রংপুরে শহিদ আবু সাঈদের পরিবারের সদস্যরা আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসে ২৫ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম আজ গণমাধ্যমকে বলেন, শহিদ আবু সাঈদের পরিবার রংপুরে একটি মামলা করেছিলেন। যহেতু এটা মানবতা বিরোধী অপরাধ, তাই লোকাল কোর্টে যতই মামলা হোক, এ অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করাটাই যথাযথ আবেদন।

তিনি আরও বলেন, ‘তারা ব্যক্তিগত সিদ্ধান্তে এখানে এসেছেন। আজকে সেদিনের ঘটনাগুলোর বর্ণনা দিয়ে আমাদের কাছে প্রথমে মৌখিক ও পরে লিখিত অভিযোগ দিয়েছেন। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা যথাযথ ব্যবস্থা নেব।’

তিনি জানান, অভিযোগ দায়ের করতে আবু সাঈদের বড় ভাই রমজান আলী ও ঘটনার সময় উপস্থিত তার বন্ধুরা এসেছেন।

উল্লেখ্য, বিগত ১৬ জুলাই পুলিশের গুলিতে শহিদ হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু সাঈদ।

তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহিদ। আবু সাঈদ নিহত হওয়ার পর সারাদেশে আন্দোলন ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।