বৃহস্পতিবার ১২ মার্চ ২০২৬, ফাল্গুন ২৮ ১৪৩২, ২৩ রমজান ১৪৪৭

ব্রেকিং

ইরান দলকে বিশ্বকাপে ‘স্বাগত জানাবেন’ ট্রাম্প নাহিদ রানার আগুনে বোলিংয়ে পুড়ল পাকিস্তান স্পিকার ও ডেপুটি স্পিকার প্রার্থী মনোনয়ন দেবেন তারেক রহমান নিরাপদ আছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি জামালপুরে স্বামীকে গাছে বেঁধে স্ত্রীকে ধর্ষণ: ৩ জনের মৃত্যুদণ্ড প্রসিকিউটরের ঘুষ দাবি: তদন্তে নেমেছে ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে ৪৩ কোটি টাকা গায়েব, পলাতক কর্মকর্তা ইরান যুদ্ধ নিয়ে মিশ্র বার্তায় বিশ্ববাজারে তেলের দামে অস্থিরতা ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে সমর্থন জানালো উত্তর কোরিয়া ইরানের মাইন স্থাপনকারী নৌযান ধ্বংস করছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প যুদ্ধ চললে উপসাগর থেকে এক ফোঁটা তেলও রপ্তানি হবে না : ইরান সেবা নিয়ে অভিযোগের মধ্যে ফের বাড়ল খুলনায় পানির দাম ববি হাজ্জাজের আসনের ভোটের ফল চ্যালেঞ্জ করলেন মামুনুল হক মধ্যপ্রাচ্যের সংকটে শাহজালাল বিমানবন্দরে ৩৯১ ফ্লাইট বাতিল শিক্ষা প্রতিষ্ঠানের পর্ষদে এমপিদের ফেরানোর তোড়জোড় শুরু ফের বাড়লো সোনা-রুপার দাম

জাতীয়

‘ঝুলন্ত রায়’ মানেন না কোটাবিরোধী আন্দোলনকারীরা

 আপডেট: ২০:৫৩, ১০ জুলাই ২০২৪

‘ঝুলন্ত রায়’ মানেন না কোটাবিরোধী আন্দোলনকারীরা

সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিলের দাবিতে রাজধানীর কয়েকটি স্পটের ন্যায় আগারগাঁও অবরোধ করে রেখেছেন শিক্ষার্থীরা। ফলে মিরপুর থেকে বিজয় সরণি ও আগারগাঁও থেকে শ্যামলী সড়কে যানবাহন চলাচল করছে না।

 এদিকে মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে জারি করা পরিপত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের ওপর স্থিতাবস্থার (স্ট্যাটাসকো) ফলে আপাতত কোটা বাতিল করে দেওয়া পরিপত্র বহাল থাকবে।

হাইকোর্টের রায়ের ওপর স্থিতাবস্থা থাকার বিষয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন, কোটা বাতিলে হাইকোর্টের ঝুলন্ত রায় মানি না। আমরা স্থায়ী সমাধান চাই।  

বুধবার (১০ জুলাই) সকাল সাড়ে ১১ টার পরে রাজধানীর আগারগাঁও চার রাস্তার মোড়ে কোটা বিরোধী আন্দোলনকারীরা অবস্থান নেন। সেখানে তারা গান ও স্লোগানে বিক্ষোভ করেন। এছাড়া মেট্রোরেলের পিলারগুলো ব্যবহার করে রাস্তা জুড়ে লম্বালম্বি দড়ি টানিয়ে দেন তারা।  

জানা যায়, আন্দোলনকারীরা অধিকাংশ শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এছাড়াও আশপাশ এলাকার বিভিন্ন কলেজ ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও উপস্থিত হয়েছেন।

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, কৃষি অনুষদ চতুর্থ বর্ষের ছাত্র আশিক আহমেদ, আমাদের এক দফা দাবি। প্রতিবন্ধী ও ক্ষুদ্র নৃগোষ্ঠী বাদে সরকারি চাকরির ক্ষেত্রে সব কোট বাদ দিতে হবে। কোটা বাতিলে হাইকোর্টের ঝুলন্ত রায় মানি না। আমরা স্থায়ী সমাধান চাই।  

তিনি আরও বলেন, নির্দিষ্ট একটি ট্রাইবুনাল গঠন করে পুরোপুরি একটি আইন পাশ করতে হবে। নইলে আমরা রাজপথে আন্দোলন করেই যাব।  

এদিকে আগারগাঁও অবরোধ হওয়ার খবর পেয়ে মিরপুর থেকে মতিঝিল ও যাত্রাবাড়ীগামী বাসগুলো মিরপুর ১০ থেকেই ঘুরিয়ে নেওয়া হচ্ছে। অনেক বাস মিরপুর-১২ এর স্ট্যান্ড থেকেই ছাড়ছে না। এতে প্রত্যেকটি মোড়ে যাত্রীরা বাস সংকটের কারণে দীর্ঘ সময় ধরে ভোগান্তিতে পড়েছেন।

তবে আগারগাঁও মেট্রোরেল স্টেশন চালু রয়েছে। অনেক সাধারণ মানুষ হেঁটে এসে আগারগাঁও থেকে চড়ছেন।