শনিবার ১৩ জুন ২০২৬, জ্যৈষ্ঠ ৩০ ১৪৩৩

ব্রেকিং

বিশ্ব চ্যাম্পিয়নদের আবার হারিয়ে ঐতিহাসিক সিরিজ জয় সামাজিক সুরক্ষায় বরাদ্দ বাড়ছে ১৩% পোশাক খাতসহ দেশি শিল্প ‘সুরক্ষায়’ কর ছাড় ঘাটতি মেটাতে নিট বিদেশি ঋণ দ্বিগুণ করার লক্ষ্য বাজেট ‘ব্যবসায়বান্ধব’, কার্যকর বাস্তবায়ন জরুরি: ডিসিসিআই ব্যাংক হিসাবে ৪ লাখ টাকা হলে আবগারি শুল্ক ‘সৃজনশীল অর্থনীতি’ উন্নয়নে ৩০০ কোটি টাকা বরাদ্দ স্থিতিশীলতায় ফেরার বাজেটে ব্যয় বাড়ল ১৯% ছয় শিশুর মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল মন্ত্রিসভায় বাজেট অনুমোদন কল্যাণ রাষ্ট্রের ভিত্তি দেওয়াই বাজেটের লক্ষ্য: অর্থমন্ত্রী গাইবান্ধায় বিএনপি-জামায়াত ধাওয়া-পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া টানা ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষে আজ মধ্যরাতে সাগরে নামবেন জেলেরা বান্দরবান সদর হাসপাতালে বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মৃত্যু

জাতীয়

ঘূর্ণিঝড় আম্ফানের প্রভাবে পটুয়াখালীর ২৫ গ্রাম প্লাবিত

 প্রকাশিত: ১৬:৫৭, ২০ মে ২০২০

ঘূর্ণিঝড় আম্ফানের প্রভাবে পটুয়াখালীর ২৫ গ্রাম প্লাবিত

আম্ফানের প্রভাবে পটুয়াখালীতে বুধবার সকাল থেকে থেমে থেমে বৃষ্টিপাত ও দমকা বাতাস শুরু হয়েছে। নদ-নদীতে জোয়ারের পানি বৃদ্ধি পেয়েছে। কলাপাড়ার এক ইউপির ১৭টি গ্রাম ও রাঙ্গাবালীর আট গ্রাম প্লাবিত হয়েছে। এ পর্যন্ত ৩ লাখ মানুষকে আশ্রয়কেন্দ্রে নেয়া হয়েছে।
 
পায়রা সমূদ্রবন্দর থেকে প্রায় ৩০০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে আম্ফান। তবে ক্রমশই এটি উপকূলের দিকে অগ্রসর হচ্ছে।

রাঙ্গাবালীর ইউএনও মাসফাকুর রহমান জানান, মধ্য চালিতাবুনিয়া, বিবির হাওলা, চরলতা, গোলবুনিয়া, চর আন্ডা, খালগোড়া, গোঙ্গীপাড়া, চর কাশেম প্লাবিত হয়েছে। এতে প্রায় ৭৪০টি বাড়ি ঘর প্লাবিত হয়েছে। বিচ্ছিন্ন চরের মানুষদের সাইক্লোন শেল্টারে নিয়ে আসা হয়েছে। আশ্রয়কেন্দ্রের মানুষের খাওয়ার জন্য শুকনো খাবার বিতরণ করা হয়েছে। এছাড়া যারা রোজা আছেন তাদের ইফতারির ব্যবস্থা করা হয়েছে।

লালুয়া ই্উপির ৫নং ওয়ার্ড মেম্বার রবিউল ইসলাম জানান, নদীতে জোয়ারের পানি স্বাভাবিক এর চেয়ে ৪ ফুট পানি বৃদ্ধি পেয়েছে। বর্তমানে তারা সাইক্লোন শেল্টারে অবস্থান করছেন। পানিবন্দি হয়ে পড়েছে ৪,৫,৬ ও ৮ ওয়ার্ড।

অনলাইন নিউজ পোর্টাল