বৃহস্পতিবার ২৬ মার্চ ২০২৬, চৈত্র ১২ ১৪৩২, ০৭ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

জ্বালানি সংকট সামলাতে কোভিডকালের নিয়মে ফেরার চিন্তায় এশিয়ার দেশগুলো দৌলতদিয়া ফেরি ঘাটে অর্ধশতাধিক যাত্রী নিয়ে বাস পদ্মায়, হতাহতের শঙ্কা ২০২৭ সাল থেকে এসএসসির বিষয় কমানোর চিন্তা স্পট মার্কেট থেকে আরো ২ কার্গো এলএনজি কিনছে সরকার মানিকগঞ্জে নদীতে গোসলে নেমে ভাই-বোনের মৃত্যু নতুন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল জেনারেল মাসুদকে এবার দুর্নীতি মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন শিশুদের স্বাস্থ্য ও শিক্ষায় জোর দেওয়ার তাগিদ জোবাইদা রহমানের প্রাথমিকের ‘আটকে যাওয়া’ বৃত্তি পরীক্ষা শুরু ১৫ এপ্রিল যুদ্ধ বন্ধের আলোচনায় ভ্যান্স-রুবিও, ‘শুনতে আগ্রহী’ ইরান মধ্যপ্রাচ্যে আরও ‘তিন-চার হাজার সেনা পাঠাতে যাচ্ছে’ যুক্তরাষ্ট্র কক্সবাজারে ছুরিকাঘাতে ‘জুলাই যোদ্ধা’ নিহত স্বাধীনতা দিবস ঘিরে স্মারক ডাক টিকেট উন্মোচন প্রধানমন্ত্রীর ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের পাঁচ শর্ত

শিশু

গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা স্থগিত, বাড়লো আবেদনের সময়

 আপডেট: ২০:৪৭, ১৯ ডিসেম্বর ২০২১

গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা স্থগিত, বাড়লো আবেদনের সময়

২০২০-২১ শিক্ষাবর্ষে ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পূর্ব নির্ধারিত (১৯ জুন থেকে) গুচ্ছ ভর্তি পরীক্ষা স্থগিত করেছে ভর্তি পরীক্ষার আয়োজক কমিটি। একই সঙ্গে ভর্তির আবেদনের সময় ফের বৃদ্ধি করা হয়েছে। 

শুক্রবার বিষয়টি জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষার আয়োজক কমিটি। ভর্তি পরীক্ষার সুনির্দিষ্ট তারিখ পরবর্তীতে জানানোর কথাও বলা হয়েছে। 

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ জানান, গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন আগামী ২৫ জুন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত করতে পারবে ভর্তিচ্ছুরা। এসব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার তারিখ পরবর্তীতে শিক্ষার্থীদের জানানো হবে।

অনলাইন নিউজ পোর্টাল