বৃহস্পতিবার ২৬ মার্চ ২০২৬, চৈত্র ১১ ১৪৩২, ০৭ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

জ্বালানি সংকট সামলাতে কোভিডকালের নিয়মে ফেরার চিন্তায় এশিয়ার দেশগুলো দৌলতদিয়া ফেরি ঘাটে অর্ধশতাধিক যাত্রী নিয়ে বাস পদ্মায়, হতাহতের শঙ্কা ২০২৭ সাল থেকে এসএসসির বিষয় কমানোর চিন্তা স্পট মার্কেট থেকে আরো ২ কার্গো এলএনজি কিনছে সরকার মানিকগঞ্জে নদীতে গোসলে নেমে ভাই-বোনের মৃত্যু নতুন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল জেনারেল মাসুদকে এবার দুর্নীতি মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন শিশুদের স্বাস্থ্য ও শিক্ষায় জোর দেওয়ার তাগিদ জোবাইদা রহমানের প্রাথমিকের ‘আটকে যাওয়া’ বৃত্তি পরীক্ষা শুরু ১৫ এপ্রিল যুদ্ধ বন্ধের আলোচনায় ভ্যান্স-রুবিও, ‘শুনতে আগ্রহী’ ইরান মধ্যপ্রাচ্যে আরও ‘তিন-চার হাজার সেনা পাঠাতে যাচ্ছে’ যুক্তরাষ্ট্র কক্সবাজারে ছুরিকাঘাতে ‘জুলাই যোদ্ধা’ নিহত স্বাধীনতা দিবস ঘিরে স্মারক ডাক টিকেট উন্মোচন প্রধানমন্ত্রীর ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের পাঁচ শর্ত

খেলা

আর্জেন্টিনা স্কোয়াড থেকে ছিটকে গেলেন মন্টিয়েল, বেলার্ডি

 প্রকাশিত: ১৮:১৯, ২৫ মার্চ ২০২৬

আর্জেন্টিনা স্কোয়াড থেকে ছিটকে গেলেন মন্টিয়েল, বেলার্ডি

দলের দুই নির্ভরযোগ্য ডিফেন্ডারকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতিতে বড় ধাক্কা খেয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ইনজুরির কারনে মার্চ-এপ্রিলে আন্তর্জাতিক প্রীতি ম্যাচের দল থেকে ছিটকে গেছেন সেন্টার-ব্যাক লিওনার্দো বেলার্ডি ও রাইট-ব্যাক গনজালো মন্টিয়েল।

বেলার্ডি কাফ ইনজুরি ও মন্টিয়েল পেশীর ইনজুরিতে ভুগছেন।

রিও কুয়ার্তোতে রিভার প্লেটের ২-০ গোলের জয়ের ম্যাচটিতে পেনাল্টি থেকে মন্টিয়েল প্রথম গোলটি করেছিলেন। কিন্তু ম্যাচ শেষ হবার আগেই তার পেশীতে টান পড়ে। স্থানীয় গণমাধ্যমের সূত্রমতে জানা গেছে ম্যাচ শেষে মন্টিয়েলের স্ক্যান রিপোর্টে বাম পায়ের পেশীতে গ্রেড ওয়ান ইনজুরি ধরা পড়েছে।

চার বছর আগে কাতারে বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন মন্টিয়েল। তার স্থানে দলে ডাকা হয়েছে পালমেইরাসের অগাস্টিন গিয়েকে।

এদিকে রিভার প্লেট সতীর্থ লুকাস মার্টিনেজ কুয়ার্তাকে জাতীয় দলে বেলার্ডির স্থলাভিষিক্ত করা হয়েছে।  

২০২৪ কোপা আমেরিকা জয়ী আর্জেন্টিনা দলের সদস্য ছিলেন কুয়ার্তা। বিশ্বকাপের আগে নিজেকে প্রমানের আরও একটি সুযোগ পেলেন কুয়ার্তা।

আন্তর্জাতিক উইন্ডোতে আর্জেন্টিনার স্পেন ও কাতারের সাথে খেলার কথা ছিল। কিন্তু চলমান পশ্চিম এশিয়ান সংঘাতের কারনে কাতারে অনুষ্ঠিতব্য ম্যাচ দুটি বাতিল হয়ে যায়।

নতুন সূচী অনুযায়ী আর্জেন্টিনা ২৭ মার্চ মরিতানিয়া ও পাঁচদিন পর জাম্বিয়ার মুখোমুখি হবে। দুটো ম্যাচই বুয়েন্স আয়ার্সে অনুষ্ঠিত হবে।