রোববার ১৫ মার্চ ২০২৬, ফাল্গুন ৩০ ১৪৩২, ২৬ রমজান ১৪৪৭

ব্রেকিং

ইরানকে উপসাগরীয় দেশগুলোতে হামলা বন্ধের আহ্বান হামাসের নিবিড় পর্যবেক্ষণে মির্জা আব্বাস, ‘সিটি স্ক্যানের রিপোর্ট ভালো’ জামিনে কারামুক্ত আনিস আলমগীর আরও ৫ সিটি করপোরেশনে প্রশাসক পদে বিএনপি নেতারা রাষ্ট্রপতির ভাষণের ওপর সংসদে আলোচনা হবে ৫০ ঘণ্টা শফিকুর রহমান বিরোধীদলীয় নেতা, তাহের উপনেতা দেশে ফিরেছেন কাতারে আটকে পড়া ৪৩০ বাংলাদেশি ইরান ‘সম্পূর্ণ পরাজিত’, তারা চুক্তি করতে চায়: ট্রাম্প ইরান যুদ্ধ বন্ধের উপায় খুঁজছেন ট্রাম্প সারের দাম বাড়ায় ভেনেজুয়েলা থেকে আমদানির অনুমতি যুক্তরাষ্ট্রের ঈদযাত্রা: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ১৫ স্থানে যানজটের শঙ্কা রাজশাহীতে সংসদ সদস্যের সঙ্গে হত্যা মামলার আসামির সেলফি আবারও কমল সোনা-রুপার দাম বাহরাইনে যুদ্ধাতঙ্ক: অনিশ্চয়তার মুখে বাংলাদেশি কর্মীরা ইরানি হামলায় ‘সৌদি আরবে ৫টি মার্কিন সামরিক বিমান’ ক্ষতিগ্রস্ত ইরানের খারক দ্বীপে বোমা ফেলল যুক্তরাষ্ট্র, তেল স্থাপনায় হামলার হুমকি

খেলা

দ্বিতীয় ওয়ানডেতে কাঁধে চোটে হাসপাতালে পাকিস্তানের তালাত

 প্রকাশিত: ০৯:২১, ১৪ মার্চ ২০২৬

দ্বিতীয় ওয়ানডেতে কাঁধে চোটে হাসপাতালে পাকিস্তানের তালাত

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে তিন ওয়ানডে সিরিজে আজ দ্বিতীয় ম্যাচে ফিল্ডিং করার সময় কাঁধে চোট পেয়েছেন পাকিস্তানের অলরাউন্ডার হুসেন তালাত।

বাংলাদেশ ইনিংসে পাকিস্তানের পেসার মোহাম্মদ ওয়াসিমের করা ষষ্ঠ ওভারের দ্বিতীয় ডেলিভারিতে অফ-সাইডে খেলেন লিটন দাস। কাভার থেকে বলের পেছনে ছোটেন ফিল্ডার তালাত। বাউন্ডারি লাইনের কাছ থেকে বল সরাতে গিয়ে কাঁধে চোট পান তিনি।

মাঠে তালাতকে প্রাথমিক চিকিৎসা দেয় পাকিস্তান মেডিকেল টিম। প্রাথমিক চিকিৎসার পর চোটের গভীরতা বুঝতে স্ট্রেচারে করে স্টেডিয়ামের গেটে নেওয়ার পর অ্যাম্বুলেন্সে করে দ্রুতই হাসপাতালে নেওয়া হয় তালাতকে।

হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর তালাতের আঘাতের সম্পর্কে বিস্তারিত জানা যাবে।