বুধবার ১১ মার্চ ২০২৬, ফাল্গুন ২৭ ১৪৩২, ২২ রমজান ১৪৪৭

ব্রেকিং

ইরান দলকে বিশ্বকাপে ‘স্বাগত জানাবেন’ ট্রাম্প নাহিদ রানার আগুনে বোলিংয়ে পুড়ল পাকিস্তান স্পিকার ও ডেপুটি স্পিকার প্রার্থী মনোনয়ন দেবেন তারেক রহমান নিরাপদ আছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি জামালপুরে স্বামীকে গাছে বেঁধে স্ত্রীকে ধর্ষণ: ৩ জনের মৃত্যুদণ্ড প্রসিকিউটরের ঘুষ দাবি: তদন্তে নেমেছে ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে ৪৩ কোটি টাকা গায়েব, পলাতক কর্মকর্তা ইরান যুদ্ধ নিয়ে মিশ্র বার্তায় বিশ্ববাজারে তেলের দামে অস্থিরতা ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে সমর্থন জানালো উত্তর কোরিয়া ইরানের মাইন স্থাপনকারী নৌযান ধ্বংস করছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প যুদ্ধ চললে উপসাগর থেকে এক ফোঁটা তেলও রপ্তানি হবে না : ইরান সেবা নিয়ে অভিযোগের মধ্যে ফের বাড়ল খুলনায় পানির দাম ববি হাজ্জাজের আসনের ভোটের ফল চ্যালেঞ্জ করলেন মামুনুল হক মধ্যপ্রাচ্যের সংকটে শাহজালাল বিমানবন্দরে ৩৯১ ফ্লাইট বাতিল শিক্ষা প্রতিষ্ঠানের পর্ষদে এমপিদের ফেরানোর তোড়জোড় শুরু ফের বাড়লো সোনা-রুপার দাম

খেলা

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ দেখতে মিরপুরে জাইমা রহমান

 প্রকাশিত: ১৫:৩১, ১১ মার্চ ২০২৬

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ দেখতে মিরপুরে জাইমা রহমান

দীর্ঘ বিরতির পর আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ দলের প্রত্যাবর্তনকে ঘিরে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে বইছে উৎসবের আমেজ। সেই উৎসবের অংশ হতে মিরপুরে হাজির হয়েছেন প্রধানমন্ত্রীকন্যা ব্যারিস্টার জাইমা রহমান। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি গ্যালারিতে বসে উপভোগ করছেন তিনি।

বুধবার ম্যাচ শুরু হওয়ার কিছুক্ষণ পরই স্টেডিয়ামের ভিআইপি গেটে উপস্থিত হন জাইমা রহমান।

সেখানে তাকে স্বাগত জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এ সময় বিসিবির পরিচালক এবং ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। জানা গেছে, পরিবারের বেশ কয়েকজন সদস্যকে সঙ্গে নিয়ে পুরো ম্যাচটি উপভোগ করবেন তিনি।

দীর্ঘদিন পর ঘরের মাঠে টাইগারের খেলা দেখতে মিরপুরে ক্রিকেটপ্রেমীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

পবিত্র রমজান মাস হওয়া সত্ত্বেও দর্শকদের উৎসাহে কোনো কমতি নেই। গ্যালারিতে প্রিয় দলের সমর্থনে স্লোগান আর উল্লাসে মুখর হয়ে উঠেছে মিরপুর। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার চিরপ্রতিদ্বন্দ্বী এই লড়াই নিয়ে ক্রিকেট ভক্তদের মধ্যে সিরিজ শুরুর আগে থেকেই ব্যাপক উত্তেজনা বিরাজ করছিল।

তিন ম্যাচের এই গুরুত্বপূর্ণ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টস জিতেছে বাংলাদেশ।

টস জিতে অধিনায়ক প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন। সিরিজের সবগুলো ম্যাচই মিরপুরের হোম অফ ক্রিকেটে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তানের বিপক্ষে জয়ের লক্ষ্যে বল হাতে লড়ছে বাংলাদেশ দল।